চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সেরা নায়কদের তালিকায় শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বছরজুড়ে যেসব তারকা আলোচনায় থাকেন, দর্শক যাদের নিয়ে মাতামাতি করেন তাদের বাছাই করে সেরাদের তালিকা প্রকাশ করে কলকাতা টাইমস। হ্যাশট্যাগে ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’ এ সেরা ২০জন তারকার তালিকায় এবার প্রথমবারের মতো এলো বাংলাদেশি কোনো অভিনেতার নাম!

হ্যাঁ। সেরা বিশ জনের মধ্যে স্থান করে নিলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান। প্রথম বাংলাদেশি তারকা (পুরুষ) হিসেবে তিনিই প্রথম সেখানকার সেরা ২০ তারকার মধ্যে স্থান পেলেন।

গেল বছর কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি চালবাজ (নায়িকা শুভশ্রী), ভাইজান এলো রে (শ্রাবন্তী, পায়েল), নাকাব (সায়ন্তিকা, নুসরাত) মুক্তি পায়। এ ছবি গুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা, সহশিল্পী সবকিছু বিবেচনা করে ‘কলকাতা টাইমস’ সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দিয়েছে শাকিব খানকে।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)  এ তালিকা প্রকাশ করে তারা।

সেখানে বলা হয়েছে, শাকিব খান তার স্টারডম দিয়ে হঠাৎ পশ্চিমবঙ্গের নারীদের মনে ঝড় তুলেছিলেন। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেতারকা। আমরা তার পরের কাজের জন্য অপেক্ষা করছি। সংক্ষিপ্ত পরিচিতিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে তুমুল জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার শাকিব।

কলকাতায় শাকিব খান অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল গত বছর রোজার ঈদে (ভাইজান এলো রে)। তার পর এই নায়ক কলকাতার আর কোনো ছবিতে কাজ করেননি। মনোযোগ দিয়েছিলেন দেশের ছবিতে। চেয়েছিলেন, দেশের ছবিতে কাজ করে সিনেমা চাঙ্গা রাখবেন। তারপর একটু প্রেম দরকার, শাহেনশাহ ছবি দুটিতে কাজ শুরু করেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ও এদেশের শিল্পীদের জন্য এটা অত্যন্ত সম্মানজনক। ভিনদেশের নায়ক হয়েও আরেক দেশের শীর্ষ তারকাদের সঙ্গে তালিকায় ঠাঁই পাওয়া অনেক বড় ব্যাপার। শাকিব খান যদি তার ক্যারিয়ার ও কাজ বাছাইয়ে আরো সতেচন হন এবং নিয়মিত কলকাতায় কাজ করতেন, তবে তিনি সেখানকার শীর্ষ তারকাদের সঙ্গে টেক্কা দিতে পারবেন।

Reneta

টাইমস অব ইন্ডিয়া বলিউড, তামিল, তেলেগু, মারাঠি, মালায়লাম এসব তারকাদের পাশাপাশি ২০১৩ সাল থেকে কলকাতার তারকাদের ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’ সেরাদের তালিকা প্রকাশ করছে। প্রথমবার এ তালিকায় সেরা হয়েছিলেন দেব।

আর এ বছর সেরা তালিকায় এসেছেন যীশু সেনগুপ্ত। আরো আছেন আবীর (২) জিৎ (৩), দেব (৪), যশ পাল (৫), অঙ্কুশ (৬), অর্নিবান (৮), পরমব্রত (৯), অনুপম রায় (১০, সংগীত), বনি (১১), ইন্দ্রনীল সেনগুপ্ত (১৩), শাকিব খান (১৮, বাংলাদেশ) সহ আরো কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎদেবপরমব্রতলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT