চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কলকাতায় সবার মুখে শুধু শাকিব আর শাকিব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
রণবীর

‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কলকাতায় গ্রহণযোগ্যতা কেমন?’-ভরা মজলিশে এমন প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিলো কলকাতার উঠতি নায়ক রণবীরকে। চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নের প্রেক্ষিতে ঝটপট উত্তর দিতে গিয়ে এই নায়ক বলেন: এদেশের শিল্পীদের মধ্যে কলকাতায় শাকিব খানের নামটা ভীষণ পপুলার। বলাটাই বাহুল্য, সবার মুখে শুধু শাকিব আর শাকিব।

ঢাকাই সিনেমায় পা রাখলেন রণবীর। ‘বিজলী’ ছবিতে অভিনয় করে এরইমধ্যে আলোচনায় তিনি। ১৩ এপ্রিল এই ছবির মুক্তি উপলক্ষে শুক্রবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির আর আর কলাকুশলীদের সাথে উপস্থিত ছিলেন তিনি।

সুঠাম দেহের এই নায়ক বলেন: মাত্র দুটো ছবিতে কাজ করে শাকিব খান আমাদের ওখানে (পশ্চিমবঙ্গ) যেভাবে পরিচিতি পেয়েছেন জাস্ট ভাবা যায় না!

কথা না থামিয়ে রণবীর আরো বলতে থাকেন: এদেশের জয়া আহসানও কিন্তু আমাদের ওখানে সুপরিচিত শিল্পী। কারণ তিনি অনেকগুলো ছবিতে কাজ করেছেন।

বাংলাদেশের সিনেমা কলকাতায় কেমন চলে?-প্রশ্নে রণবীর বলেন: বাংলাদেশের সিনেমা কলাকাতায় কম দেখা যায়। তবে, ইউটিউবে প্রকাশ হওয়া এখানকার নাটকগুলো কলকাতায় ইয়ুথদের চাহিদা রয়েছে। কারণ, চাইলেই ইউটিউব ঘেঁটে নাটক দেখতে পারে পশ্চিমবঙ্গের মানুষ। আর সিনেমার মধ্যে এদেশের লোকাল প্রোডাকশনে নির্মিত ‘আয়নাবাজি’ ছবিটা দেখতে কলকাতায় অনেক দর্শক মুখিয়ে ছিলেন। কিন্তু দু-দেশের ছবি আদান প্রদানের রাস্তাটা সুগম নয় বলে ওপারে মানুষ এদেশের ছবি দেখতে পায়না।

রণবীর চান, দু’দেশের মধ্যে ছবির আদানপ্রদান আরো বাড়ুক। যৌথ প্রযোজনায় আরো বেশি ছবি মুক্তি পাক। নিয়মনীতির বেড়া দিয়ে যেন দুই বাংলার মানুষদের সংস্কৃতির আদানপ্রদান বন্ধ করা না হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাজয়া আহসানবিজলীযৌথ প্রযোজনারণবীরলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT