চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় যে কারণে মাত্র একটি প্রেক্ষাগৃহে জয়ার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২১
বিনোদন
A A

শুক্রবার (২০ আগস্ট) কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘বিনিসুতোয়’। অতনু ঘোষ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি এদিন মুক্তি দেয়া হচ্ছে মাত্র একটি স্ক্রিনে!

শুক্রবার বিকেল স্থানীয় সময় বিকেল ৩টায় কলকাতার নন্দন-১ এ দর্শক এই সিনেমাটি দেখতে পারবেন। সিনেমায় জয়া আহসানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন মেধাবী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

কিন্তু এমন তারকাসমৃদ্ধ জুটির সিনেমা মাত্র একটি প্রেক্ষাগৃহে, তাও দৈনিক একটি শো? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা অতনু ঘোষ। টাইমস অব ইন্ডিয়াকে এই নির্মাতা জানান, আসলে এখন এমন একটা সময়, যখন আমরা বড়পর্দা প্রায় ভুলতে বসেছি। গত বছর থেকেই মহামারী করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ। এরপর আমরা ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনে সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। এতো কিছুর পর আবার বড়পর্দাগুলো খুলতে শুরু করেছে, আমরা পর্যবেক্ষণ করতে চাই কী পরিমাণ দর্শক এখন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসে! কিংবা আগের মতো দর্শক হলমুখি হয় কিনা!

নির্মাতা বলেন, ‘বিনিসুতোয়’ সিনেমাটি মাত্র একটি স্ক্রিনে রোজ একটি শো কেন? এই অনিশ্চিত অবস্থায় কোনো প্রযোজকই রিস্ক নিবে না, তবু বড়পর্দার দর্শকদের কথা ভেবে আমরা নিজ উদ্যোগে একটা সুযোগ নিলাম! যদি দর্শক সমাগম আমাদের সন্তুষ্ট করে, তবে বড়পর্দায় সিনেমাটি থাকবে অন্যথায় নয়।

অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ এর কাজ সমাপ্ত হয়েছে ২০১৯ সালেই। এরপর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীতও হয়েছে। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি বিলম্বিত করা হয়েছে।

গেল রবিবার রাতে প্রকাশিত হয়েছে ‘বিনিসুতোয়’ সিনেমার ট্রেলার। যেখানে আছে গল্পের আভাস। ট্রেলারে দেখা যায়, টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে গল্পের শুরু। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় জয়া ও ঋত্বিকের। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছেন? জানা যাবে পুরো সিনেমাটি দেখলে!

Reneta

‘বিনিসুতোয়’ জয়া-ঋত্বিক ছাড়াও আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক চক্রবর্তীকলকাতাকৌশিক সেনচান্দ্রেয়ী ঘোষজয়া আহসাননন্দনবিনিসুতোয়রেশমি সেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT