চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় মোশাররফ ভক্তদের উল্লাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ১৭, মার্চ ২০২০
বিনোদন
A A

শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষি সব অঞ্চলেই মোশাররফ করিম ব্যাপক জনপ্রিয়। পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে তার বিশাল ভক্তকূল। যার প্রমাণ পাওয়া গেল মোশাররফ করিমের কলকাতা সফরে!

একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ১০ দিনের সফরে কলকাতায় মোশাররফ করিম। এই সময়ের মধ্যে অনেক ভক্ত এসে দেখা করেছেন তার সঙ্গে। এছাড়া শুটিং ইউনিট জুড়ে মোশাররফ করিমকে দেখতে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত!

কলকাতায় এ অভিনেতার একাধিক ভক্ত জানান, তাদের ওখানেও মোশাররফ করিম তুমুল জনপ্রিয়। ইউটিউবের কল্যাণে তারা মোশাররফ করিমকে চিনেছেন বহু আগে। তার নিয়মিত কাজগুলো দেখেন। ফেসবুকেও তারা মোশাররফের ফ্যানক্লাবে যুক্ত আছেন। তিনি সেখানে শুটিং করছেন তাই অনেকেই দেখা করতে চেয়েছিল। মোশাররফকে পেয়ে তাদের মধ্যে যেন পূজার আনন্দ কাজ করেছে! তার জন্য বিভিন্ন উপহারও দিয়েছেন।

এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয় অভিনেতার সঙ্গে ছবি প্রকাশ করে উচ্ছ্বাস করতে দেখা গেছে কলকাতার ভক্তদের। কলকাতার মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করতে ৭ মার্চ থেকে কলকাতায় ছিলেন অভিনেতা মোশাররফ করিম। শুটিং শেষ করে সোমবার (১৬ মার্চ) ঢাকায় ফিরছেন এই অভিনেতা।

কলকাতা থেকে মোশাররফ করিমের একাধিক ভক্ত বলেন, ‘পশ্চিমবঙ্গে ১৫ থেকে ৮০ বয়সের অনেকেই মোশাররফ করিমের ভক্ত। তিনি আসছেন এটা অনেকেই জানতো না, জানলে অনেক কলকাতার বাইরে থেকে অনেকেই দেখা করতে আসতো। সিনেমাটির মুক্তি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যখন মুক্তি পাবে তখন আমরা একটা মাল্টিপ্লেক্স ভাড়া নিবো, ১ সপ্তাহ হাউজফুল করে রাখবো। দাদার ছবি দিয়ে টিশার্ট তৈরি করে ঘুরে বেড়াবো।’

কলকাতায় মোশাররফের প্রথম কোনো ছবি হতে যাচ্ছে ‘ডিকশনারি’। সেখানে আরও অভিনয় করছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। জানা যায়, কলকাতার বিভিন্ন লোকেশনে মোশাররফ করিম তার অংশের শুটিং শেষ করে ফিরেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আবির চ্যাটার্জিনুসরাত জাহানপরমব্রত চট্টোপাধ্যায়ব্রাত্য বসুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৭

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT