বিনোদন

কলকাতায় `বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’

কলকাতায় `বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’

‘অনিল বাগচীর একদিন’ ছবির একটি দৃশ্য

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কলকাতার বিধান নগরে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’। বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে ১৪ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব, চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এতে প্রদর্শন করা হবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আয়োজক সূত্রে এই তথ্য জানা গেছে।

উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে স্থানীয় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি)। সহযোগিতায় থাকছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া (এফএফএসঅাই)। উৎ​সবের প্রথম দিন প্রদর্শিত হবে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, আহসান কবিরের ‘প্রত্যাবর্তন’ ও তাসমিয়াহ আফরিন মৌর ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। দ্বিতীয় দিন থাকছে আবু সাইয়ীদ পরিচালিত ‘কীত্তনখোলা’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’।

উৎসবের শেষ দিন ১৬ এপ্রিল তিনটি চলচ্চিত্রের প্রদর্শনী হবে।। ছবিগুলো হলো— মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’ ও নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…