চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় বাংলাদেশি নায়িকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৬
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অঞ্জু ঘোষ, রোজিনার মতো নায়িকারা কলকাতায়
সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন অনেক আগেই। মাঝে বেশ কয়েক বছর কোনো নায়িকা
কলকাতার ছবিতে অভিনয় করেননি।

তবে সাম্প্রতিক সময়ে যৌথ প্রয়োজনা এবং কলকাতার
ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শীর্ষ নায়িকারা। আর এসব নায়িকাদের সেখানে উপস্থিতি ‘সাহসী’ ইমেজ নিয়েই।

রোজিনা: ১৯৭৬ সালে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা রোজিনার। লম্বা ক্যারিয়ারে তিনি দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয়তা পাওয়া রোজিনা প্রায় আটবছর পর ১৯৮৪ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার সুযোগ পান। বোম্বের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে ‘অন্যায় অবিচার’ সিনেমায় রোজিনা অভিনয় করেন। দু’বাংলার সুপারহিট এ সিনেমাটি পরিচালনা করেন পরিচালক হাসান ইমাম ও শক্তি সামন্ত।

কুসুম সিকদার: মডেল ও নাটক দিয়ে মিডিয়ায় অভিষেক হয় কুসুম সিকদারের। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ ছবির মধ্য দিয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় খালিদ মাহমুদ মিঠুর পরিচালনা ছবিটি দারুণ সফল এবং প্রশংসিত হয়। প্রায় ছ’বছর পর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান কুসুম। গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ সিনেমা প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন কুসুম। বাংলাদেশ-ভারত সীমান্তের এক জনপদের গল্পের ওপর নির্মিত ছবিটি বাংলাদেশ ও ব্যাপক আলোড়ন তুলেছিল।

সোহানা সাবা: সোহানা সাবা ছোট পর্দা দিয়েও অভিনয় শুরু করলে বড় পর্দায় এখন তিনি সফল নায়িকা। মুরাদ পারভেজ নির্মিত ‘বৃহন্নলা’ ও ‘চন্দ্রকথা’ ছবিতে অভিনয় করেন সাবা। ক্যারিয়ারে দীর্ঘ সময় পর ২০১৬ সালে কলকাতা ছবিতে অভিনয় করার সুযোগ পান সাবা।

পরিচালক অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপুতে’ অভিনয় করেন এ অভিনেত্রী। রোমান্টিক ও থ্রিলারধর্মী এ ছবিতে সাবা কলকাতার  ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত’র মতো নামী-দামী শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তিনি।

Reneta

জয়া আহসান: ছোট পর্দায় ও বড় পর্দায় সফল অভিনেত্রী জয়া আহসান। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক’র ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য ২০১১ সালে সেরা অভিনেত্রী খেতাব জয়ী জয়া আহসান। বাংলাদেশে সিনেমার পাশাপাশি বর্তমানে কলকাতার সিনেমায় সমান তালে কাজ করছেন তিনি।

২০১৫ সালে কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় ‘রাজকাহিনীতে’ অভিনয় করার সুযোগ পান জয়া। ছবিটির জন্য এ অভিনেত্রী কলকাতায় দারুণ প্রশংসিত হন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ঈগলের চোখ’।

নুসরাত ফারিয়া: রেডিও আরজে এবং পরবর্তীতে টেলিভিশনে উপস্থাপিকা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও নুসরাত ফারিয়া এখন সফল নায়িকা। নুসরাত ফারিয়ার সিনেমা ক্যারিয়ার শুরু বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে। আব্দুল আজিজ ও অশোক পতির পরিচালনার এ ছবিটি সফল হওয়ার পর।

যৌথ প্রযোজনার আরেকটি ছবি ‘হিরো ৪২০’ সিনেমায় অভিনয় করেন নুসরাত ফারিয়া। এর ধারাবাহিকতায় এবারের রোজা ঈদের যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবিতে কলকাতার হিরো জিতের বিপরীতে অভিনয় করেন এ অভিনেত্রী। ছবিটি এবারের ঈদের সুপারহিট ছবি।

মাহিয়া মাহি: বড়পর্দা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা মাহিয়া মাহির। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ছবির মধ্য মাহিয়া মাহির চলচ্চিত্রে আসা। এরপর বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি।

‘অগ্নি’ ও ‘অগ্নি টু’ সিনেমার জন্য বেশ প্রশংসিত হয়েছেন এ নায়িকা। ক্যারিয়ারের তিন বছরের মাথায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘রোমিও বনাম জুলিয়েট’এ অভিনয় করেন তিনি। ছবিটি দু’বাংলাতে সুপারহিট হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসাননুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই সহযোগিতায় বানানো

রান আউট বিতর্কের জের, ছুরিতে প্রাণ হারালেন আম্পায়ার

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

এপ্রিল ৭, ২০২৬

‘৫৯টি হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT