চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ‘বাঁদী-বান্দার রূপকথা’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১০:৩৯ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘বাঁদী-বান্দার রূপকথা’ নৃত্যনাট্যের দৃশ্য

‘বাঁদী-বান্দার রূপকথা’ নৃত্যনাট্যের দৃশ্য

১৮ মার্চ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চস্থ হবে সৃষ্টি কালচারাল সেন্টার ও আনিসুল ইসলাম হিরু প্রযোজিত নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’। আরব্য রজনীর ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনী অবলম্বনে এই নৃত্যনাট্য পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য।

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এবং কলকাতার নৃত্যসংগঠন সুকল্যাণ অন্টুরেজের আমন্ত্রণে কলকাতার রবীন্দ্রসদনে নৃত্যনাট্যটির প্রদর্শনী হচ্ছে।

কলকাতায় যাওয়ার আগে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘এই নৃত্যনাট্যে প্রাচ্য ও পাশ্চাত্যের সমকালীন নাচের ভঙ্গিমা ব্যবহার করা হয়েছে। আর এটি বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। এতে ত্রিমাত্রিক ম্যাপিং প্রোজেকশন ব্যবহার এবং সেট ও প্রপসে নতুন মাত্রা যোগ করা হয়েছে।’

নৃত্যনাট্যটির বাজেট প্রসঙ্গে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘প্রায় ১০০ জনের একটি দল নৃত্যনাট্যটিতে কাজ করেন। ২০১৪ সালে প্রযোজনাটি তৈরিতে ৪৫ লাখ টাকা খরচ হয়। এখন প্রতি প্রদর্শনীতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা।’

‘বাঁদী-বান্দার রূপকথা’য় আলীবাবা চরিত্রে অভিনয় করছেন শিবলী মোহাম্মদ, মর্জিনা ও আবদুলার নাম ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে শামীম আরা নীপা ও আনিসুল ইসলাম হিরু। আরও আছেন ডলি ইকবাল, সাবরিনা নিসা, তপন, তামিমসহ নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের ৬০ জন নৃত্যশিল্পী।

‘বাঁদী-বান্দার রূপকথা’ নৃত্যনাট্যের দৃশ্য

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT