চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় গানে শুরু শাকিবের ‘ভাইজান এলোরে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান তার নতুন ছবি ‘ভাইজান এলোরে’র শুটিং করছেন কলকাতায়। গেল ২ মার্চ গান দিয়েই এই ছবির শুটিং শুরু হয়েছে। শাকিব একা নন, এই ছবির গানে অংশ নিয়েছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার।

মঙ্গলবার দুপুরে ছবির প্রযোজক এসকে মুভিজের হিমাংশু ধানুকা টুইটারে এই ছবির শুটিংয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে প্রশংসা পাচ্ছেন শাকিব খান।

ছবিতে দেখা যাচ্ছে, বুক খোলা লাল হাফ হাতা শার্ট পরা শাকিব খান, স্যান্ডু গেঞ্জি আর কালো সানগ্লাসে তিনি নাচের ক্যারিশমা দেখাচ্ছেন। তার সঙ্গে নাচছেন কলকাতার শতাধিক নৃত্য শিল্পী। এছাড়াও আছেন নায়িকা পায়েল।

জানা গেছে, এই গানটিতে দর্শকরা উৎসবের আমেজ খুঁজে পাবেন। ‘ভাইজান এলোরে’ ছবিটি নির্মাণ করছেন ‘শিকারী’ ছবির নির্মাতা জয়দীপ মুখার্জি, প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতা ছাড়াও ছবির শুটিং হবে স্কটল্যান্ড ও বাংলাদেশে।

এই ছবিতে শাকিব অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন শ্রাবন্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি ছাড়াও বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ঈদুল ফিতরে ‘ভাইজান এলোরে’ ছবিটি সাফটা চুক্তিতে মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দীপা খন্দকারপায়েলমনিরা মিঠুশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT