‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র প্রচারে সোমবার কলকাতায় গিয়েছেন আলিয়া ভাট। সাদা জামদানি শাড়ি পরে, খোপায় সাদা গোলাপ গুঁজে ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। প্রিয়া সিনেমাহলের ছাদে উঠে গাঙ্গুবাঈ স্টাইলে দুই হাত তুলে নমস্কার জানিয়েছেন তিনি।
আলিয়ার উপস্থিতিতে কলকাতার প্রিয়া সিনেমা হলে মুক্তি পেল ছবির নতুন গান ‘মেরি জান’। মাইক হাতে নিয়ে কলকাতাকে অভিবাদন জানিয়েছেন। ভক্তদের ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন। জানিয়েছেন কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি।
ঝটিকা সফরে গেলেও কলকাতার সময়টা দারুণ উপভোগ করেছেন আলিয়া ভাট। ডায়েট ভুলে গুড়ের সন্দেশও খেয়েছেন অভিনেত্রী।
২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ভারতের মুম্বাইয়ের যৌনপল্লি কামাথিপুরার রানি গাঙ্গুবাঈর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।










