চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় এখনো সেন্সর-ই পায়নি ‘স্বপ্নজাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বিনোদন
A A

৪ মে কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিলো গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে প্রশংসিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। সে হিসেবে ক’দিন আগে গিয়ে সেখানে ছবির কলাকুশলীদের নিয়ে প্রচারণাও করে এসেছেন নির্মাতা। কিন্তু মূল কথা হচ্ছে, ছবিটি এখনো সেন্সর ছাড়পত্রই পায়নি কলকাতায়।

এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

ক’দিন আগে শোনা গিয়েছিলো, কলকাতায় সেন্সর ছাড়পত্র পেয়েছে স্বপ্নজাল। ছবিটি মুক্তি পাচ্ছে ৪ মে। কিন্তু এমন খবর অস্বীকার করলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তিনি জানান: কলকাতায় এখনো স্বপ্নজাল ছবিটির সেন্সর-ই হয়নি। এটা ভুল নিউজ গেছে। কানাডা, আমেরিকাতে স্বপ্নজাল রিলিজ হয়েছে কিন্তু কলকাতায় এখনো ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ ঠিক করা হবে।

বর্তমানে ছবিটি কলকাতার সেন্সর বোর্ডে জমা আছে জানিয়ে গিয়াসউদ্দিন সেলিম আরো বলেন: সেন্সর বোর্ডে জমা আছে স্বপ্নজাল। প্রসেসিংয়ে আছে। ওদেরতো অনলাইনে সেন্সর হয়। অল ইন্ডিয়া একসাথে সেন্সর হয়। এখনো কিউ-ই আসেনি। সেন্সরের অনুমতি পেলেই কলকাতায় ছবিটি মুক্তি দেয়া হবে।

দেশের প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’ বাণিজ্য সফল না হলেও প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের কাছে। পশ্চিমবঙ্গে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এমনটাও জানালেন নির্মাতা।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যায়, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা নামের দুই তরুণ তরুণী। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমনি, আর অপু চরিত্রে ইয়াশ রোহান। বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বার্তার যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। ছবিতে পরী-ইয়াশ ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানগিয়াসউদ্দিন সেলিমপরীমনিলিড বিনোদনশ্রী ভেঙ্কটেশস্বপ্নজাল
শেয়ারTweetPin2

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬

জ্যোতি-নাহিদাদের মাইলফলকের ম্যাচে লঙ্কানদের জয়

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT