বিনোদন

কলকাতার সিনেমায় ফারিণ, নেপথ্যে ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’

বইয়ের দোকানে বসে ভাবুক তরুণী, শান্ত ও contemplative mood. Channel i News - চ্যানেল আই নিউজ

বইয়ের দোকানে বসে ভাবুক তরুণী, শান্ত ও contemplative mood, বাংলা সংবাদ ও বিনোদন জন্য উপযুক্ত ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোট পর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী প্রথমবার পা রাখতে যাচ্ছেন বড় পর্দায়। তবে দেশের নয়, ফারিণের ক্যারিয়ারে প্রথম সিনেমা হতে যাচ্ছে ভারতীয় প্রখ্যাত নির্মাতা অতনু ঘোষের হাত ধরে।

‘রবিবার’ খ্যাত কলকাতার এই নির্মাতার ছবিতে ফারিণের সুযোগ পাওয়ার নেপথ্যে রয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

ওটিটি প্লাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত ফারুকীর ওই ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসিত হন ফারিণ। সেখানে তার দুর্দান্ত অভিনয় চোখ এড়ায়নি নির্মাতা অতনু ঘোষের। ফারিণের সেই সিরিজটি দেখেই নির্মাতা তার নতুন ছবির জন্য বাংলাদেশের এই তারকা অভিনেত্রীকে নির্বাচন করেন বলে জানান।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অতনুর ১০ নম্বর ছবি হতে যাচ্ছে ‘আরও এক পৃথিবী’। ছবির প্রেক্ষাপট এবার সুদূর লন্ডন। শুধু তাই নয়, অতনুর এই ছবিতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য এবং অনিন্দিতা বসু।

অতনুর এই ছবি মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্পই বলবে অতনুর এই ছবি। এই চার চরিত্রর আলাদা আলাদা চার গল্পই এক সুতোয় বাঁধবেন পরিচালক অতনু।

বিষয়:অতনু ঘোষ জয়া ফারিণ বিনিসুতোয় লেডিস এন্ড জেন্টলম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…