চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
আগুন

ভারতের কলকাতার বিখ্যাত বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মার্কেটের ভেতরে একটি ভবনে আগুন লাগে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। 

এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর মেলেনি। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, আগুন নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এলাকাটিতে অনেক ভবন থাকায় কাজটা খুবই কঠিন হয়ে পড়েছে।

পাঁচতলা একটি ভবনের নিচতলায় প্রথমে আগুন লাগে। সেখানে অনেক দাহ্য পদার্থ থাকায় সহজেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। ৭১ ক্যানিং স্ট্রিটের ওই ভবনটিতে ওষুধের দোকান, গয়না ও কসমেটিকসের দোকানও ছিল।

আগুন এতটাই ভয়াবহ ছিল যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। এমনকি আট ঘণ্টা পরেও দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট পোহাতে হয়।

দমকলবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, এলাকাটা খুবই ঘিঞ্জি। আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে। হাউড্রোলিক ল্যাডার ও গ্যাস কাটার ব্যবহার করতে ছোট ছোট জানালা ও গ্রিল কাটা হচ্ছে। যেন ভবনের ভেতরে প্রবেশ করা যায়।

আগুন টের পাওয়ার পরই খবর দেওয়া হলেও স্থানীয়রা দমকলবাহিনীর বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলে।

Reneta

ইউরোপ সফরে যাওয়ার পথে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ভবনে কেউ আটকা পড়ে নেই। এখনো কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনকলকাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT