চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার নায়িকা শ্রাবন্তীকে নিয়ে রনির ‘বিক্ষোভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বহুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিলো যে, শিগগির নতুন ছবির ঘোষণা দিবেন ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি। অবশেষে চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানালেন, তার নতুন ছবির নাম ‘বিক্ষোভ’! আর এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে!

মেন্টাল, বসিগিরি, ধ্যাততেরিকি, রংবাজ ও মুক্তির প্রতীক্ষায় থাকা ‘শাহেনশাহ’ নির্মাণ করে আলোচনায় তরুণ নির্মাতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নাম শামীম আহমেদ রনি। এবার তিনি আসছেন ‘বিক্ষোভ’ নামের বিগ বাজেটের এক ছবি নিয়ে। ছবিটি প্রযোজনা করছেন স্প্ল্যাশ মিডিয়ার কর্ণধার পিংকি খান।

ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন শ্রাবন্তী। শনিবার সকালে কলকাতার এই নায়িকা ‘বিক্ষোভ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে জানিয়ে রনি বলেন, ‘বিক্ষোভ’ একেবারেই বাংলাদেশের সিনেমা। এই ছবিতে গল্পের সঙ্গে মিল রেখে শ্রাবন্তীকে নির্বাচন করা হয়েছে। তিনিও এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তবে এই ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তবে শিগগির সেটাও আমরা জানাতে পারবো।

নির্মাতা বলেন, বিক্ষোভ নিয়ে আগেই আর বেশিকিছু বলতে চাইছি না। আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় এই ছবির মহরত হবে। সেদিন থেকেই শুটিং ও শুরু হবে। নায়িকা ছাড়াও বিক্ষোভ-এর জন্য ইতোমধ্যে আরো বেশ কয়েকজন অভিনেতাও চূড়ান্ত হয়েছে বলেও জানান রনি।

১৯৯৪ সালে প্রখ্যাত পরিচালক মুহম্মদ হান্নান ‘বিক্ষোভ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সালমান শাহ ও শাবনূর অভিনীত সেই কালজয়ী চলচ্চিত্রের সাথে ২০১৯ এর এই চলচ্চিত্রের কাহিনীর কোনো মিল নেই বলেও জানান নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: ধ্যাততেরিকিমেন্টালরংবাজলিড বিনোদনশামীম আহমেদ রনিসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT