চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার এসকে মুভিজের জন্য দীপের ৫০ গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

কলকাতার প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। এদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’র মতো ছবি বানিয়েছে তারা।

সেখানকার দেবকে নিয়ে ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, জিতকে নিয়ে ‘শত্রু’, ‘ওয়ান্টেড’, অংকুশকে নিয়ে ‘খিলাড়ী’, ‘কানামাছি’র মতো হিট ছবি উপহার দিয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এবার ছবির পাশাপাশি গান প্রযোজনায় নাম লেখালো এসকে মুভিজ।

এসকে মিউজিকের ব্যানারে ১০০ গান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। শ্রী প্রীতমের সুর ও সংগীতে গানগুলোর রেকর্ডও শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে প্রকাশ পাবে প্রথম গান ‘এক পা দু পা’। আর গানটি লিখেছেন বাংলাদেশের এই সময়ের সবচেয়ে ব্যস্ততম গীতিকার সুদীপ কুমার দীপ।

শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের হয়ে অর্ধশতাধিক গান লেখার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে ১০টির বেশি গান রেকর্ডও হয়েছে বলে জানান সুদীপ কুমার দীপ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান গীতিকারদের একজন। মাত্র ক্যারিয়ার শুরু। অথচ এরমধ্যেই বাংলাদেশে ৮০টির ওপর ছবিতে গান লিখেছি। সাড়ে তিন কোটি, তিন কোটি বা দুই কোটি ভিউস পার হওয়া অনেক গান আছে আমার ঝুলিতে। যেটা বাংলাদেশের সিনেমার গানে খুব কম দেখা যায়।

তিনি বলেন, এসকে মুভিজের ব্যানারে মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’ ছবির ‘চুম্মা’ গানটা আমার লেখা আর প্রীতমদার সুর ও সংগীত ছিল। সুপার হিট হওয়া গানটির পর এসকের কর্ণধার হিমাংসু ধানুকাকে প্রীতম দা আমার নাম প্রস্তাব করেন। ধানুকাও রাজি হয়ে যান।

Reneta

কলকাতার ছবিতে বাংলাদেশের অন্য গীতিকাররাও নিয়মিত গান লিখবেন, এমনটা প্রত্যাশা করে সুদীপ বলেন, সত্যি বলতে, আমাদের দেশের প্রযোজক পরিচালকরা যখন ভারতীয় গীতিকার-সুরকারের পিছে হুমড়ি খেয়ে পড়ছেন সেখানে বাংলাদেশি হয়ে আমি ভারতে গান লিখছি, এটা খুব গর্বের। আমার স্বপ্ন, শুধু আমি নই, একদিন অন্য গীতিকাররাও নিয়মিত কলকাতায় লিখবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজজিতদেবশাকিবসুদীপ কুমার দীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT