চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার উচ্ছ্বাস ফিরবে মাসকাটে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবলের ঝিমিয়ে পড়া ভাবটা কেটেছে বিশ্বকাপ বাছাইয়ে এসে। কলকাতার যুব কল্যাণী স্টেডিয়ামে সবশেষ ম্যাচে দারুণ খেলা বড্ড ঝাঁকুনি দিয়েছে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের পালে। তরতাজা সেই স্মৃতি নিয়ে জেমি ডের দলের সামনে এবার ‘মিশন ওমান’। কতটুকু প্রস্তুত লাল-সবুজের লড়াকুরা?

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ ‘ই’তে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ। মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

র‍্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বর দল বাংলাদেশের চেয়ে ঠিক ১০০ ধাপ উপরে অবস্থান ওমানের। দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দুই নম্বর অবস্থানে দলটি। সেখানে আগের তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট লাল-সবুজদের। নিজেদের প্রথম দুই ম্যাচে হার দেখার পর একটি ড্র এসেছে জামাল ভূঁইয়াদের নামের পাশে। গত মাসে ভারতের বিপক্ষে, তাদেরই মাটিতে। যুব কল্যাণীতে সেই ম্যাচকে নিয়ে উচ্ছ্বাস-আবেগে ভেসে গিয়েছিল বাংলাদেশ-ভারতের দুদেশের বাঙালিরাই।

প্রথম দুম্যাচে হারলেও গ্রুপে পাঁচ দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ প্রতিটি খেলায় রেখেছে উন্নতির ছাপ। তাজিকিস্তানের নিরপেক্ষ মাঠে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারলেও দ্বিতীয়ার্ধে বলের বেশিরভাগ দখল নিজেদের পায়ে রেখেছিলেন জীবন-জামালরা। পরের ম্যাচে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারকেও নাচিয়ে ছেড়েছে লাল-সবুজের ফুটবলাররা। ২-০ গোলে হারা ম্যাচে ভাগ্য সহায় থাকলে নিজেদের মাটিতে জয়টা পেতেও পারতো বাংলাদেশ!

দুই ম্যাচে উন্নতির ফল টের পাওয়া গেছে ভারতের বিপক্ষে। স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজার ভারতীয় দর্শকের সামনে তাদেরই রুখে দেন সাদ উদ্দিন। তার গোলে জয়ের খুব কাছে থেকেও শেষপর্যন্ত অবশ্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। ড্র হলেও দেশের মানুষকে অনেকদিন বাদে ফুটবলীয় সুখ দিয়েছিলেন জামালরা।

কলকাতার হাজার হাজার ভারতীয়র মাঝে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন একদল বাংলাদেশি সমর্থক। খুব বেশি না হলেও বৃহস্পতিবার সুলতান কাবুস স্টেডিয়ামে নিজ দেশের প্রবাসীদের কাছে সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল। প্রতিপক্ষের মাটিতে অল্প একটু সমর্থনই হয়তো ইতিহাস গড়ার পথে বড় আত্মবিশ্বাস যোগাবে তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ: ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি

মার্চ ২, ২০২৬

মোহামেডানের উন্নয়নে স্থায়ী কিছু করতে চাই: আরিফুল প্রিন্স

মার্চ ২, ২০২৬

বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনি আমাকে দু’বার মারার চেষ্টা করেছিলেন: ট্রাম্প

মার্চ ২, ২০২৬

মধ্যপ্রাচ্য সঙ্কটে প্রবাসীদের নিরাপত্তায় অগ্রাধিকার সরকারের

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT