কর ফাঁকির বিষয়টি শনাক্ত করতে ফরাসি সরকার সামাজিক মাধ্যম নজরদারি করতে পারবে বলে রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।
এই আইনে অপ্রকাশিত আয়ের প্রমাণের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীর প্রোফাইল, পোস্ট এবং ছবি পর্যালোচনা করার অনুমতি দেওয়া হয়েছে শুল্ক ও কর কর্মকর্তাদের।
নতুন এই আইন গত সপ্তাহে ফরাসি সরকার কর্তৃক গৃহীত কর সম্পর্কিত একটি বিস্তৃত আইনের অংশ।
বিবিসি বলছে, এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার গোষ্ঠী ও ফরাসি তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
রায়ে আদালত স্বীকার করেছেন যে, ব্যবহারকারীর গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা আপোস করা যেতে পারে।
এতে বলা হয়েছে, কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে, পাসওয়ার্ড-সুরক্ষিত হবে এবং তারা কেবল অনলাইনে বিতর্কিত ব্যক্তির সাথে সম্পর্কিত তথ্য বিষয়ে নজর দিবে।
আদালত আরও জানান, নিয়ন্ত্রণকারীর তথ্য কীভাবে ব্যবহার করা হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত।
তথ্য সংগ্রহের এই বিষয়টি ফরাসি সরকার কর্তৃক তিন বছরের অনলাইন পর্যবেক্ষণের অংশ।
ফ্রান্সের ডেটা ওয়াচডগ সিএনআই এল বলছে: তারা স্বীকার করছেন যে, সরকারের লক্ষ্যগুলো আইনসিদ্ধ। তবে এই নীতি স্বতন্ত্র ব্যক্তি স্বাধীনতার জন্য ঝুঁকি।
অন্যদিকে দেশটির বাজেট মন্ত্রী জেরাল্ড ডার্মানিন সম্প্রতি নতুন আইনগুলিকে ‘প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের আরও একটি হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন।







