চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর প্রত্যাহারের দাবিতে সারাদেশে বীজ উত্তোলন বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
কৃষি
A A

বিএডিসির বীজের উপর উৎস কর প্রত্যাহারের দাবিতে আজ থেকে সারাদেশে বীজ উত্তোলন বন্ধ করে দিয়েছেন বীজ ডিলাররা। দাবি পুরণ না হওয়া পর্যন্ত সব ধরনের বীজ উত্তোলন বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

বিএসডিসির রংপুরের সবজি বীজ খামারি ডিলারদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। এই সভায় অংশ নেন রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার বীজ ডিলার। উৎস কর প্রত্যাহার না হওয়া পর্যন্ত দেশের সাড়ে আট হাজার বীজ ডিলার বীজ সরবারহ বন্ধ রাখবেন।

বিএডিসির ডিলাররা জানান, ফসল উৎপাদনের লক্ষে দেশের এক-তৃতীয়াংশ কৃষকের মাঝে বীজ সরবরাহ করে আসছিলেন। করমুক্ত এ খাতে ২০১৩-১৪ মৌসুমে সরকার উৎস কর আরোপ করায় তারা পড়েছেন লোকসানের মুখে।

একজন ডিলার বলেন, যে ১০ শতাংশ উৎস কর ধার্য করেছে তা বন্ধ করতে হবে। ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে এবং থার্ড ডিলারদের স্থায়ী করতে হবে।

আরেকজন ডিলার বলেন, এই উৎস কর যদি বন্ধ না করা হয় তাহলে সারা দেশে আমরা কোনো বীজ বিতরণ করবো না।

রংপুর বিএডিসি জেলা কমিটির সভাপতি বাবলু মিয়া বলেন, যেসব বীজ বিক্রি হয় না সেসব বীজ বাজারে আমাদের খাদ্যদামে বিক্রি করতে হয়। তাই এই ১০ শতাংশ কর প্রত্যাহার করে নেয়া হোক।

এদিকে, বীজ ডিলারদের আন্দোলনের কারণে ফসল উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষকদের আয়োজনে ময়মনসিংহে চ্যানেল আইয়ের জন্মদিন

পরবর্তী

লিবিয়া উপকূলে ৮৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

লিবিয়া উপকূলে ৮৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

ভারতীয় দর্শকদের উচ্ছৃঙ্খলতায় ক্ষমা চাইলেন কোহলি

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT