চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মবিরতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চান শিক্ষকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

‘শিক্ষকদের আন্দোলনকে ভুল বুঝেছেন প্রধানমন্ত্রী’ দাবি করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান শিক্ষক সমিতি ফেডারেশন। তাহলে সহজে এই সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন তারা।

বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের একযোগে কর্মবিরতি। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও প্রশাসনিক কাজ। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নতুন করে বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটের কবলে পড়বে বলে আশংকা শিক্ষার্থীদের।

তবে শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতি থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই হবে।

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। 

প্রায় ৮ মাসের বেশি সময় ধরে মর্যাদার দাবি এবং বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করছে শিক্ষকসমাজ। গতকাল সোমবার থেকে তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেই জানা যায়।

সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভার এক পর্যায়ে শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের দাবি-দাওয়া নিয়ে ভাবছে সরকার। কিন্তু সেটা চাইতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা করাটা কোনোভাবেই সমর্থন করেন না।’

Reneta

শিক্ষকদের সমালোচনা করে এ সময় শেখ হাসিনা বলেন,‘শিক্ষক হিসেবেই আপনারা সম্মান পান, তাহলে সচিবের মর্যাদা কেনো চান? যদি সেটাই চান তাহলে শিক্ষকতা ছেড়ে সচিবের চাকরি নিন। তাদের চাকরির বয়স ৫৯ বছর পর্যন্ত আপনাদেরও সেটা তাহলে কমিয়ে আনা হোক। আপনাদের দাবির কথাও আমরা আলোচনা করছি। কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করে আন্দোলন চালাবেন সেটা কেউই মেনে নেবেন না।’ 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পে-স্কেলশিক্ষকদের আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধারাবাহিকতার খোঁজে ম্যানইউ

পরবর্তী

প্রয়োজনে পায়ে হেঁটে অফিস করবেন প্রধান বিচারপতি

পরবর্তী

প্রয়োজনে পায়ে হেঁটে অফিস করবেন প্রধান বিচারপতি

কথার বিষ!

সর্বশেষ

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT