চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মক্ষেত্রে সন্তুষ্টি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৪৭ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন এ দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকে। এক্ষেত্রে সকলের কর্মক্ষেত্রে সন্তুষ্টি নিয়ে কাজ করার মতো পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

মূলত সরকারি কাজে আরো গতিশীলতা আনার পাশাপাশি তা যথাযথ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার তাগিদ থেকেই করা হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। এবার দ্বিতীয় বারের মতো মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সই করেন।

গেলো বছরের ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা শুধরে নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হাতে আর তিন বছর সময় আছে। এরপর নির্বাচন। তারপর জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।

‘এই তিন বছরে আমরা বাংলাদেশকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই যেন কেউ আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে। সাধারণ জনগণ যেন আর কখনো শোষিত-বঞ্চিত না হয়। উন্নয়নের এই ধারাটা যেন অব্যাহত থাকে।’

তিনি বলেন, ‘সেজন্য আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারি; আপনাদেরই কাজ করতে হবে। সরকার পরিবর্তন হলে খানিকটা অসুবিধা হয় তা মানছি। কিন্তু আপনাদেরই এই কাজটা এগিয়ে নিতে হবে।’

সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে শেখ হাসিনা বলেন, দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার; আমরা সুশাসন নিশ্চিত করবো। বার্ষিক কর্মসম্পাদনা চুক্তিতে যেসব বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে সেসব আরো আন্তরিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাহলেই সুশাসন নিশ্চিত করতে পারবো।

Reneta

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, সবার কর্মসন্তুষ্টি যেন থাকে, সেজন্য আন্তরিকভাবে কাজ করবেন।

এর আগে বার্ষিক কর্মপরিকল্পনার চুক্তিগুলো স্ব-স্ব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT