চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্পোরেট প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম নিশ্চিতে শিগগিরই নীতিমালা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১০:৩০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার শীর্ষক সেমিনার

বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার শীর্ষক সেমিনার

বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) নিশ্চিত করা এবং এর অর্থ সঠিকভাবে ব্যবহার করার লক্ষ্যে  নীতিমালা খুব শিগগিরই প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর মতিঝিলে ‘বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং এস আর এশিয়া বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনেক আগে থেকেই সিএসআর কার্যক্রম চালু রয়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, সিএসআর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে অর্থমন্ত্রণালয় ইতোমেধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বাণিজ্যিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুপারিশ নিয়েছে।

‘এসব সুপারিশের আলোকে সিএসআর নীতিমালা প্রণয়নে শিগগিরই একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে। এর ফলে সকল প্রতিষ্ঠানে সিএসআর কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে এবং এর অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে।’

তিনি বলেন, দেশের স্বার্থে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের কার্যকর অংশগ্রহণ করা দরকার।

সভায় ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম দীর্ঘদিন ধরে চালু থাকলেও এখন পর্যন্ত তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। কিন্ত দারিদ্র বিমোচন, ক্ষুধা নিবারন, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বেগবান করাসহ এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সিএসআর কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

Reneta

এস আর এশিয়া বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ বলেন, এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশে ইতোমধ্যে সিএসআর নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং তা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বাংলাদেশে এই নীতিমালা প্রণয়ন করা হলে দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সিএসআর কার্যক্রম আরোও সক্রিয়ভাবে কার্যকর করা যাবে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমানউল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, দেশের কর্পোরেট সংস্থাসমূহ সিএসআর কার্যক্রমের পরিধি বাড়ালে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক মো. আলাউদ্দিন মালিক, সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসডিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT