চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: স্বল্প আয়ের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

দেশে বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করছে। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা এসময় কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য দ্রুত রেশনিং ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে আত্মদায়বদ্ধ সংগঠন প্রজন্মের চেতনা।

শুক্রবার প্রজন্মের চেতনার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘করোনাভাইরাসে আক্রমণের স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের মানুষ যখন করোনাভাইরাসের কবল থেকে নিজেদের জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, তখন এদেশেরই কিছু সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করছে। জাতির এই ক্রান্তিলগ্নে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক খুবই দ্রুত দেশের সল্প আয়ের শ্রমজীবী মানুষদের রেশনিং ব্যবস্থা করাসহ সর্বত্র ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত পণ্য ক্রয়কারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।’’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রজন্মের চেতনা মনে করে করোনাভাইরাসকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। দেশের এই বিরাজমান পরিস্থিতিতে ওই মানুষরূপি বিবেকহীন দানবগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।

দেশে সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এরমধ্যে দু’জন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৮ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩ হাজার, আইসোলেশনে আছেন ৪৭ জন এবং মারা গেছেন ৫ জন।

করোনাভাইরাস সীমিত পর্যায়ে কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ট্যাগ: প্রজন্মের চেতনাস্বল্প আয়ের মানুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসচ্ছলদের সহায়তা করতে রাস্তায় অপু বিশ্বাস

পরবর্তী

বিএনপি নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া মারা গেছেন

পরবর্তী

বিএনপি নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া মারা গেছেন

ছোট কিন্তু বড় উদাহরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT