আন্তর্জাতিক

করোনাভাইরাস: ছাঁটাই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানগুলো বিমানবন্দরে পার্কিংয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি বিমান বিমানবন্দরে পার্কিংয়ে রয়েছে, পলিসি ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউনাইটেড ইউনিয়নের সাথে আলোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত করোনাভাইরাসের কারণে তারা তাদের কর্মীদের ছাঁটাই করবে।

উভয় পক্ষই কর্মী ছাঁটাইয়ের চুক্তিতে পৌঁছেছে তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি তারা।

চুক্তিতে বলা হয়েছে, বিএ তাদের কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলীসহ প্রধান কার্যালয়ে কর্মরত প্রায় ৮০ ভাগ কর্মীকে ছাঁটাই করবে।

ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্ত গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে। তবে চাকরি হারানো ব্যক্তিরা কিছু বেতন পাবে।

বিশ্বব্যাপী করোনায় আর্থিক সঙ্কটে পড়েছে এয়ারলাইন্সগুলো। ইতোমধ্যে সংক্রমণ কমাতে বেশির ভাগ দেশই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইট কমে গেছে এয়ারলাইন্সগুলোর। ফলে লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। এমতাবস্থায় লোকসান এড়াতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে এসব প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাবে, কয়েকদিন আগে এক গবেষণায় এই তথ্য জানিয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা।

বিষয়:করোনা সংকটকরোনাভাইরাসব্রিটিশ এয়ারওয়েজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…