চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনে ব্যর্থ বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৬, জুন ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

বিএনপি করোনা সংকটের শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শণ হিসেবে বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিলো না – বিএনপির এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন আর কতো সমালোচনার নামে সমালোচনা করে জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ দিয়ে বলেন, কোন দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিলো?

তিনি বলেন, শেখ হাসিনা সরকার শুরু থেকে নানান সীমাবদ্ধতা স্বত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রতিবেশী ভারত, চীনের মতো দেশেও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে।

সরকার তথ্য গোপন করছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এ উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোন সুযোগ নেই এবং সরকারের সে ইচ্ছেও নেই।

Reneta

তিনি বলেন নানান সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জন করছে, দেশে প্রায় সোয়া লাখ মানুষ আক্রান্ত হয়েছে এর মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ্য হয়েছে।

চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ ফ্রন্টলাইনে পুলিশ, সেনাবাহিনী, জনপ্রশাসন বাজি রেখে কাজ করছে, কিন্তু বিএনপি তাদের ধন্যবাদ দিয়ে কথা বলেনা। তাদের মনোবল যাতে ভেঙে না যায় সে নিয়ে বক্তব্য রাখেন না তারা, নেতিবাচকতা বিএনপিকে এতটাই গ্রাস করেছে যে,তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় যে সকল সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে, সেগুলোর যথাযথ বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা জরুরী।

তিনি যত্রতত্র মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার কৌটা ইত্যাদি ফেলে রাখায় একদিকে যেমন দূষণ বাড়ছে অপরদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান।

এসকল পরিত্যক্ত সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্হাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহবান জানান মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার দুপুরে শাকিব-ববির ‘রাজত্ব’

পরবর্তী

পিরোজপুরে যুবকের ভাসমান লাশ উদ্ধার

পরবর্তী
লাশ

পিরোজপুরে যুবকের ভাসমান লাশ উদ্ধার

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT