চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংকটেও রেমিট্যান্সে স্বস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস সংকটের মধ্যেও বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে রেমিট্যান্স। চলতি অর্থবছরের এক মাস বাকি থাকতেই গত অর্থবছরের প্রায় সমান রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্টরা বলছেন, ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ায় করোনার মধ্যেও বাংলাদেশের রেমিট্যান্স বেড়েছে। তবে যেহেতু করোনার কারণে গত কয়েক মাসে ৭ লাখের বেশি শ্রমিক ফেরত এসেছে। ভবিষ্যতে রেমিট্যান্সে এর বড় প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মে মাসে রেমিট্যান্স এসেছে ১৫০ কোটি ৩০ লাখ ডলার। এতে চলতি ২০১৯-২০ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) আহরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৬ কোটি ৪০ লাখ ডলার।

আর গত ২০১৮-১৯ অর্থবছরের ঠিক এই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫০৫ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে এই সময়ে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ১৩১ কোটি ডলার বা ৮ দশমিক ৭২ শতাংশ।

তবে গত অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ৬৪২ কোটি ডলার।

করোনাভাইরাস গোটা বিশ্বকে অর্থনৈতিক সঙ্কটে ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের রেমিট্যান্সে এর প্রভাব পড়েছে।

Reneta

অনেকের আশঙ্কা ছিল, আমদানি ও রপ্তানি আয়ের মতো রেমিট্যান্সও তলানিতে নেমে আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, করোনা সারা বিশ্বেই আক্রমণ করেছে। এ কারণে রেমিট্যান্সের পরিমাণ কম হওয়ার কথা ছিল। কিন্তু ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার কারণে রেমিট্যান্স বাড়ছে।

তিনি বলেন, গত কয়েক মাসে লাখ লাখ প্রবাসী বিদেশ থেকে ফেরত এসেছে। প্রবাসী আয়ে এর প্রভাব পড়বে। তবে মে মাসে ঈদের কারণে রেমিট্যান্স বাড়লেও আগামীতে কমবে, এটা প্রায় নিশ্চিতই বলা চলে।
বর্তমানে রিজার্ভের পরিমাণও সন্তোষজনক। রেমিটেন্স প্রবাহ বাড়ায় রপ্তানি আয় কমার পরও রিজার্ভের পরিমাণ এখন প্রায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, আমদানি একেবারে কমে গেছে। তাই বিদেশি মুদ্রা খরচ হচ্ছে কম। এ কারণে রিজার্ভের অবস্থা ভালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্রবাসী কর্মীবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT