চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত ভেবে চিকিৎসা দিল না হাসপাতাল, পরে রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

অ্যাজমা ও শ্বাসকষ্টের বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন সফিকউদ্দিন ভূট্টো। গতকাল রাতে অবস্থা বেশ খারাপ হলে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নেয়া হলেও সেখানকার কর্তৃপক্ষ করোনার রোগী ভেবে ভর্তি করেননি তাকে। পরে রাত একটায় মারা যান তিনি।

সফিকউদ্দিন ভূটোর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মঞ্জু বলেছেন, ডাক্তারের পরামর্শে গতকাল সন্ধ্যায় সফিককে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসাপাতালে নেয়া হলেও সেখানে কঠোর নিরাপত্তার কারণে চিকিৎসকদের দেখাতে তিনঘণ্টা সময় লেগে যায়, পরে সেখানকার চিকিৎসকরা জানান সফিক করোনার রোগী না, ওই হাসপাতালে যেহেতু করোনার রোগী ভর্তি তাই অ্যাজমার রোগী না রাখাই ভালো।

কিন্তু কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে আসার পর রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে সফিককে নেয়া হলেও সেখানকার চিকিৎসক ও কর্তৃপক্ষ তাকে ভর্তি করান নি। কারণ তাদের ভাষ্যমতে সফিক করোনার রোগী।  কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসকদের কথাটি বলা হলেও তারা বিষয়টি আমলে নেয় নি। পরে রাত ১:১৫ মিনিটে মারা যায় সফিকউদ্দিন ভূটো।

নিজেদেরকে বড় অপরাধী মনে হচ্ছে জানিয়ে মঞ্জু ফেসবুক পোস্টে লিখেছেন, তোর দেশের প্রতি ভালোবাসার দাম আমরা দিতে পারিনি ভাই, আমাদের ক্ষমা করে দিস।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, দেশে বর্তমানে করোনা নিশ্চিত বা সন্দেহভাজন এমন ৪৭ জন আছেন আইসোলেশনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ জন। আর মারা গেছেন ৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত ৩৯ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই পর্যন্ত পেছালো আইসিসির বিভিন্ন প্রাক-বাছাই টুর্নামেন্ট

পরবর্তী

করোনার প্রভাবে কমছে রেমিট্যান্স

পরবর্তী

করোনার প্রভাবে কমছে রেমিট্যান্স

বিজয় সরণি, ঢাকা

করোনা প্রতিরোধে ঢাকা এখন ফাঁকা

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT