চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রোগীর বিরুদ্ধে ২ নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২১
- সেমি লিড, অপরাধ, স্বাস্থ্য
A A

করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর বিরুদ্ধে দুই নার্সসহ তিনজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নার্স সংগঠনগুলো। দ্রুত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান সংগঠনের নেতার।

রাজধানীর উত্তরায় ‘শিন শিন জাপান হাসপাতালে’ এ ঘটনা ঘটেছে। হাসপাতালের ম্যানেজার মো. শরিফুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। তবে অভিযুক্ত পাল্টা দাবি করে বলেছেন, তাকে হত্যার চেষ্টা করা হলে তিনি আত্মরক্ষায় ছুরিকাঘাত করেন।

এজাহারে শরিফুল ইসলাম বলেছেন, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৮ জুলাই সবুজ পিরিস (৩৫) নামে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত সেন্টু পিরিস এর ছেলে। আইসিইউতে থাকা অবস্থায় ২২ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ নার্স মিতু রেগো (২৪), ইমনা আফরোজ কাকলী (৪০) এবং ওয়ার্ড বয় মো. সাগরের (২৫) হাতে ও পেটে ছুরিকাঘাত করে।

এজাহারে আরও বলা হয়, তাদের চিৎকারে হাসপাতালের দর্শনার্থী অন্যান্য ডাক্তার এবং স্টাফরা ঘটনাস্থলে গিয়ে সবুজকে শান্ত কারার চেষ্টা করেন। কিন্তু তিনি উশৃঙ্খল আচরণসহ লাফালাফি করতে থাকেন এবং কয়েকবার মাটিতে পড়ে যান। পরে স্টাফরা তার হাত থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেন। একইসঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মিতু ও কাকলীর অবস্থা আশঙ্কাজনক। তারা এই হাসপাতালে আইসিউইতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দুপুরে শরিফুল ইসলাম জানান, নার্সদের অবস্থা এখন কিছুটা ভালো। এছাড়া ওই রোগীকে চিকিৎসার জন্য শুক্রবার ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছেন তার স্বজনরা।

Reneta

সবুজ দাবি করেন, তর্কতর্কির এক পর্যায়ে শিন শিন জাপান হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেন। তিনি আত্মরক্ষায় ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নার্স সংগঠনগুলো। দ্রুত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান সংগঠনের নেতার।

স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এছাড়া, নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি অ‌্যান্ড রাইটস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT