চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় জাতীয় কমিটি গঠনের আহ্বান বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সম্মিলিত একটি জাতীয় কমিটি গঠন করার কথা বলছে বিএনপি।

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানিয়ে যে কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা সবচেয়ে ভালো কাজ। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আমরা মনে করি এখনো সময় আছে। করা যায়। সরকারকে তা দেখতে হবে। বিরোধী দলকে কীভাবে কাজে লাগানো যায়, প্রশাসন, সুশীল সমাজ, স্বাস্থ্য বিশেষজ্ঞদের কীভাবে কাজে লাগানো যায় তা সরকারকেই ঠিক করতে হবে।

তিনি বলেন, আমরা বারবার বলেছি যে, আমরা কখনোই সমালোচনার জন্য সমালোচনা করছি না। সরকারকে সাহায্য করতে চেয়েছি। আমরা বলেছি, দোষত্রুটি নয়, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছি।

কীভাবে এই কমিটি হতে পারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমি আগেও বলেছি। প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে। পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি সব শ্রেণি থেকে সম্পৃক্ত করা যায়। এমন নয় যে, এগুলোকে নিয়ে একখানে বসে মিটিং করতে হবে- তা বলছি না। ঘোষণা করে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এটা করতে পারেন।

তিনি বলেন, আমি যেটা মনে করি, সেনা বাহিনীকে যদি সেই কাজে লাগানো যায় এবং অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সম্পৃক্ত করে, রাজনৈতিক দলগুলোকে যদি একসাথে করা যায়-অত্যন্ত ফলপ্রসু হবে।

Reneta

সরকারের ভুলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি  ছুটি ঘোষণা করে তার দুইদিন পরেও পরিবহন চালু রাখা বড় ভুল হয়েছে। এতে করে সমস্ত মানুষ ছড়িয়ে গেছে সারাদেশে। চীনের ঘটনার পর সরকার যথাযথ প্রাক-প্রস্তুতি নিলে সমস্যা প্রকট হতো না।

তিনি বলেন, এখনো সময় আছে। সুযোগ আছে। পুরোপুরি রাজনীতিকর দিক থেকে না দেখে মানবিক দৃষ্টি থেকে দেখে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে।

ফখরুল বলেন, আমরা যদি বলতে শুরু করি, আমরা ভালো আছি। তাহলে ভয়াবহ হবে। আত্মতুষ্টিতে ভোগার পরিবেশ চলে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজাতীয় ঐক্যবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT