চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় এক হলেন বিশ্ব তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

পূর্বঘোষণা অনুযায়ি করোনার এই ক্রান্তিলগ্নে ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ নামের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এক হলেন বিশ্ব তারকারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল সিটিজেনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পৃথিবীর এই দুঃসময়ে সবাইকে এক হওয়ার বার্তা দিলেন তারা।

দু ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে বাড়ি বসেই ডিজিটালি যোগ দিয়েছেন লেডি গাগা, টেইলর সুইফট, বিয়ন্সে, বিলি এলিস, দ্য রোলিং স্টোনের মতো তারকারা। সব মিলিয়ে গোটা বিশ্বের প্রায় ১০০ জনের বেশি তারকা অংশ নেন এই অনুষ্ঠানে।

একই সাথে বিশেষ এই অনুষ্ঠানটিতে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এসময় ভারতের করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন বলিউড ‘সুপারস্টার’ শাহরুখ খান।

শাহরুখ তার বক্তব্যে জানান যে, ভারতে ১০০ কোটির বেশি মানুষের বসবাস। স্বাভাবিকভাবেই করোনার মতো মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে এদেশে। তিনি আরো জানান, কীভাবে তিনি এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং একই সাথে পিপিই কিট, কোয়ারেন্টাইন সেন্টারের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। সব শেষে শাহরুখ বলেন, মনে বিশ্বাস রাখো, আমি তোমাদের ভালোবাসি।

অপরদিকে ইউনিসেফের দূত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেন, করোনা মহমারীর এই সময়ে গোটা বিশ্বের শরণার্থী শিবিরগুলোর পরিস্থিতি কী, সেখানে কী সমস্যা দেখা দিচ্ছে। সেই শিবিরগুলোতে বেসিক স্বাস্থ্য পরিসেবা, বিশুদ্ধ পানি এবং স্যানিটাইজেশনের প্রয়োজন বলে জানান তিনি।

করোনা মোকাবেলায় আয়োজিত এই অনুষ্ঠানটির মাধ্যমে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে প্রায় দেড়শো মিলিয়ন ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসপ্রিয়াঙ্কা চোপড়াশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT