চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় আশার আলো

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে দেশে ‌‘যুদ্ধাস্ত্রের’ নানা অপ্রতুলতার কথা শোনা গিয়েছিল। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, করোনা শনাক্তের কিট, ডাক্তারদের প্রয়োজনীয় সুরক্ষা যন্ত্রপাতি এবং হাসপাতাল সংকটসহ আরও নানাবিধ বিষয়ে দুঃসংবাদ ছিল। তবে এখন এর অনেকটাই কেটে গেছে।

করোনার বিরুদ্ধে কোনো দেশের সরকারের একার পক্ষে যুদ্ধে জয়ী হওয়া কঠিন। বলতে গেলে প্রায় অসম্ভব। চীন থেকে শুরু করে যেসব দেশ করোনায় আক্রান্ত, সবার বেলায়ই একথা প্রযোজ্য। চীনের দুর্যোগের সময় বাংলাদেশও প্রকৃত বন্ধুর ন্যায় তাদের পাশে দাঁড়িয়েছে। এখন চীনও আছে বাংলাদেশের পাশে। একইভাবে ভারতসহ সকল বন্ধুপ্রতীম দেশের পাশে বাংলাদেশ রয়েছে। তারাও সবাই পরস্পরের সঙ্গেই আছে।

চীন এবং ভারত থেকে ইতোমধ্যে বন্ধুত্বের উপহার স্বরূপ করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সামগ্রী দেশে এসে পৌঁছেছে। দুই দেশের সরকার ছাড়াও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা। তিনিও বাংলাদেশকে সংকটের সময় প্রয়োজনীয় সুরক্ষা যন্ত্রপাতি দিয়েছেন। এছাড়াও বিদেশি যারা এমন দুর্দিনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

করোনা মোকাবেলায় দেশের ভেতরেও বেসরকারি উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। ইতোমধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার সকালে ইনসেপ্টার পক্ষ থেকে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লক্ষাধিক ঔষধ, পিপিই, মাস্ক এবং অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিতে চীনের উহানের মতো হাসপাতাল তৈরি করছে আকিজ গ্রুপ। স্কয়ার, বসুন্ধরা গ্রুপসহ দেশের বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলো দেশের মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। আমরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

আমরা মনে করি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাই সহযোগিতার হাত বাড়ালে সরকারের পক্ষে করোনা মোকাবেলা আরও সহজ হবে। ব্যক্তি পর্যায়েও এগিয়ে আসার ছোট কিন্তু বড় উদাহরণ আমরা ইতোমধ্যে দেখেছি। এসব বিষয় আমাদের আশাবাদী করে তোলে।

Reneta

একইসঙ্গে ইনসেপ্টাসহ বেসরকারি কিছু প্রতিষ্ঠান যেভাবে করোনা আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টাকরোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT