চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মহামারি এখনই শেষ হচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে একজন কর্মকর্তা চিন্তিত মুখে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারি এখনই শেষ হয়ে যাচ্ছে ভাবার দরকার নেই বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু, এই ধারণা একেবারেই ভ্রান্ত। ওমিক্রনেও ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, ঘটছে মৃত্যুও।’

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ১৮ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এখনও গোটা বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড আক্রান্ত হয়ে।’

এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, ‘(ওমিক্রন) হালকা ধরনের রোগ—এমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।’

ডব্লিউএইচও’র জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ‘ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৪০৫ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৪ জনে।

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৌনে তিন ঘণ্টা লড়ে তৃতীয় রাউন্ডে নাদাল

পরবর্তী

পরিবহন শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু

পরবর্তী
জনগণ স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক পরে চ্যানেল আই অনলাইন অফিসে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবহন শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা স্মরণসভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগই ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে: বিএনপি

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT