চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ভিড় এড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ন ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন পর্যন্ত দেশে ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক করেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের (দেশবাসীর) আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন। যেহেতু, এটি একটি ছোঁয়াচে ভাইরাস, তাই তিনি আপনাদেরকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে বলেছেন।’

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আসাদুল বলেন, ‘একই সঙ্গে প্রধানমন্ত্রী মারাত্মক এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে উল্লেখ করে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান।’

করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে চীনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই বিষয়টি নিয়ে প্রস্তুতি গ্রহণ শুরু করেছিলাম।’

Reneta

‘‘যে তিন স্তরের ব্যবস্থা নিয়েছি সেগুলো হলো-এই ভাইরাসের আগমন নিয়ন্ত্রণ, একজনের থেকে অপর জনের মধ্যে সংক্রমণ আটকানো এবং কোন কারণে যদি ভাইরাস এসেই পড়ে, তবে, দেশে তার বিস্তার ঠেকানো।’’

সচিব বলেন, তারা মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাসের ব্যাপারে এই পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া তিন ব্যক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি এমন নয় যে হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

‘‘জনগণ শুধু জানে যে, বিশ্বজুড়ে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত বা মারা গেছে। তারা জানে না যে ভাইরাসে আক্রান্ত কতজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে, সেটাও জানা দরকার। সুতরাং, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।’’

Jui  Banner Campaign
ট্যাগ: আতঙ্ককরোনাকরোনা ভাইরাসপ্রধানমন্ত্রীবাংলাদেশশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT