চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ভারতে সুইগি’র ১১শ কর্মী ছাঁটাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৮, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চতুর্থ দফায় লকডাউনের মধ্যে দেশটির অন্যতম খাদ্য সরবরাহ কোম্পানি ‘সুইগি’ তাদের ১১শ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির আয় কমে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এই ১১শ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সোমবার ‘সুইগি’র কর্মীদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শ্রীহার্ষা মাজেতি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আজ আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক সংবাদ হলো দুর্ভাগ্যবশত কয়েকশ কর্মীকে কয়েকদিনের মধ্যে ছাঁটাই করা হবে। করোনা সংক্রমণের কারণে ইতোমধ্যে কোম্পানি ব্যবসা সংকুচিত করেছে। এটা সাময়িক বা স্থায়ীও হতে পারে।

‘‘দুর্ভাগ্যক্রমে আমাদের কয়েক হাজার কর্মচারীকে আগামী কয়েক দিনের মধ্যেই শহর ও প্রধান কার্যালয় থেকে ছাঁটাই করতে হবে।’’

এর আগে আরেক খাদ্য সরবরাহকারী সংস্থা জোমাটোও তাদের প্রায় ১৩ শতাংশ কর্মী কমানোর ঘোষণা দেয়।

Reneta

ওই ঘোষণার কিছুদিনের মধ্যে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো সুইগিও।

শ্রীহার্ষা বলেন, কোম্পানির মানবসম্পদ বিভাগ কয়েকদিনের মধ্যেই ছাঁটাইকৃত কর্মীদের সাথে যোগাযোগ করবে এবং তাদের সর্বাত্মক আর্থিক সহায়তা দেয়া হবে।

তাদের কমপক্ষে ৩ মাসের বেতন দেয়া হবে। এছাড়া চাকরিতে নিয়োগের সময় থেকে হিসাব করে প্রত্যেক বছরের জন্য এক মাসের সমপরিমাণ অর্থ দেয়া হবে।

ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারকেও স্বাস্থ্যবীমার আওতায় আনা হয়েছে। এটা চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সুইগির প্রধান কার্যনির্বাহী সংস্থার কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় বলেন, যদিও করোনার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে ডেলিভারি ব্যবসা এবং ডিজিটাল বাণিজ্যের কাজ শুরুর অনুমতি মিলেছে, কিন্তু এই অনিশ্চয়তা কত দিন টিকে থাকবে তা কেউ জানে না, এটা দীর্ঘমেয়াদী হতে পারে।

‘‘সুইগি তাদের ব্যবসার বিস্তারকে আপাতত ছোট করছে, কেননা এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই লাভজনক হচ্ছে না সেটি। আগামী ১৮ মাসের মধ্যে এই পরিস্থিতি থেকে খুব একটা আশাপ্রদ জায়গায় যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না।’’

তিনি বলেন, করোনা পরিস্থিতি ও তার জেরে হওয়া লকডাউনের ফলে সংস্থার মূল খাদ্য সরবরাহ ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী কিছুদিনও এই প্রভাব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুরাগের পরামর্শে বদলে গেল মান্দানার ভাগ্য!

পরবর্তী

ভারতের পর বাংলাদেশকে চায় শ্রীলঙ্কা

পরবর্তী

ভারতের পর বাংলাদেশকে চায় শ্রীলঙ্কা

ঈদকে সামনে রেখে ঘরে বসে রাফাতের ‘লুকোচুরি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT