চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ভারতে নতুন আক্রান্ত দু’জনের নেই বিদেশ ভ্রমণের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত দু’জনের গত তিন মাসে বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পাওয়া যায়নি। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতজুড়ে স্বতঃস্ফূর্তভাবে চলছে জনতার কারফিউ।

শনিবার রাতে ভারতে নতুন করে দু’জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত একজন পুনের নারী, তার বয়স ৪০। আর কলকাতার আক্রান্ত পুরুষের বয়স ৫৭। তবে নতুন সংক্রমিত দু’জনের কারও গত ৩ মাসে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য গোপন করে দক্ষিণ দমদমের এক বৃদ্ধ। জ্বর, শুকনো কাশি নিয়ে ১৩ মার্চ থেকে ভুগছিলেন। ১৬ তারিখে ভর্তি হন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।

Banglabid

স্থানীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, আক্রান্ত বৃদ্ধের বিদেশ ভ্রমণ, ফেরা বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার নির্দিষ্ট খবর তারা পায়নি।

পরে অবশ্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান খোঁজ নিয়ে জানান, আক্রান্তের ছেলে ইটালিতে পড়াশুনা করেন। সম্প্রতি সেখানে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বৃদ্ধের ছেলেও গত মাসে ইটালি থেকে ফিরেছেন। পরে পুলিশ ওই ছেলে, তার মা-সহ পরিবারের চার জনকে রাজারহাটের ‘আইসোলেশন সেন্টার’-এ নিয়ে গিয়ে রেখেছে।

শনিবার ভারতীয় রেল মন্ত্রণালয় এক টুইট বার্তায় উল্লেখ করেছে, ‘রেল যাত্রায় মার্চের ১৩ থেকে ১৬-এর মধ্যে ১২ জন করোনা সংক্রমিত হয়েছে। তাই সংক্রমণ এড়াতে অবিলম্বে রেল যাত্রা বাতিল করুন।’

Reneta

দেশটির স্বাস্থ্য অধিদফতর বলছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৪ জন। গত শুক্রবার একদিনেই এখনও পর্যন্ত সর্বাধিক ৬৩টি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। আক্রান্তের মধ্যে কমপক্ষে ৫০ জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে ইটালি থেকে এদেশে আসা ২০ জন, ফিলিপিন্সের ৩ জন, ব্রিটেনের ২ জন এবং কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১ জন করে নাগরিকের শরীরে মিলেছে ওই সংক্রমণের প্রমাণ।

দিল্লি, কর্নাটক, পাঞ্জাব এবং মহারাষ্ট্র মিলিয়ে মোট ৪ জন এই রোগের কারণে মারা গেছেন। ভারতে এখনও পর্যন্ত ২৩ জন এই রোগ থেকে সেরে উঠেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: লকডাউন হচ্ছে নিউইয়র্ক

পরবর্তী

করোনা: ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ স্থগিত

পরবর্তী

করোনা: ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ স্থগিত

করোনা: রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির মৃত্যু

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT