চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: লক্ষণধারীরা ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-১৪ দিন পর্যবেক্ষণ

চীনের রহস্যজনক করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্ক্রিনিংয়ে পাওয়া সম্ভাব্য লক্ষণধারীদের ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা।

বাংলাদেশের যে সকল নাগরিক চীন ভ্রমণ করছেন তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের ভালো যোগাযোগ থাকায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের এই বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

চীনের রহস্যজনক করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। পঞ্চম দেশ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

এ ভাইরাসে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩শ’ জনেরও বেশি মানুষ। সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, সম্ভবত প্রাণীদেহ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব। তবে বেশ কিছু ক্ষেত্রে আক্রান্তের পরিবারের সদস্যদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটছে বলেও উল্লেখ করা হয়েছে।করোনা ভাইরাস-১৪ দিন পর্যবেক্ষণ

অন্যান্য দেশে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের উহানের ফ্লাইটের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে বিভিন্ন দেশের উড়োজাহাজ কর্তৃপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনা-বাংলাদেশে সতর্কতাচীনে করোনা ভাইরাসবাংলাদেশে সতর্কতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT