চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে আজ বিজনেস পার্টনারশিপ প্ল্যাটফর্ম (বিপিপি) উদ্যোগের অধীনে প্রস্তাবনা গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপিপি প্রকল্প অস্ট্রেলিয়ান সরকারের অনবদ্য একটি উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক অংশিদারিত্বের ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়, যার দ্বারা বাণিজ্যিকভাবে লাভবান হবার পাশাপাশি টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি এবং দারিদ্র বিমোচন করা সম্ভব হয়।

অস্ট্রেলিয়ান হাই কমিশনার মাননীয় জেরেমি ব্রুয়ার বলেন, “করোনাভাইরের প্রভাব মোচন করতে ব্যবসা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশে অস্ট্রেলিয়ান সরকারের সাথে এই ব্যবসায়িক অংশীদারিত্ব স্থানীয় জীবিকা নির্বাহের সুযোগ তৈরি, লিঙ্গ সমতা বৃদ্ধি এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।”

বিপিপি করোনাভাইরাস থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, মহিলাদের অর্থনৈতিক সুযোগসুবিধা অথবা গ্রিন রিকভারিতে অবদান রাখে এমন প্রতিষ্ঠানদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অর্থায়ন করতে পারে। বাংলাদেশে  কৃষি ও কৃষি প্রযুক্তি, ব্যাংকিং/অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্লিন এনার্জি এবং শক্তি দক্ষতা, বস্ত্র ও উৎপাদন খাতে অংশীদারিত্ব গঠন করতে আগ্রহী।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো একক বা যৌথভাবে অংশীদারিত্বের জন্য আবেদন করতে পারবে। অস্ট্রেলিয়ান সরকার সফল ব্যবসায়িক উদ্যোগগুলোতে ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত তহবিল সরবরাহ করবে।

Reneta

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যারা তাদের বাণিজ্যিক প্রস্তাবনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব রাখতে সক্ষম, তারা অনুগ্রহপূর্বক অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।  আরো জানতে www.thebpp.com.au ভিজিট করুন।  এ বিষয়ক তথ্য সেশনে অংশ নিতে চাইলে অনলাইনে : https://thebpp.com.au/call-for-partnerships/regional-call-for-partnerships/  রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।  আবেদন দাখিলের সময়সীমা ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT