চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস না পাওয়ায় কুর্মিটোলার ৭ জন হজ ক্যাম্পে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-বাংলাদেশি নাগরিক-হজ ক্যাম্পে স্থানান্তর

দেহে করোনা ভাইরাস না পাওয়ায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চীন থেকে ফেরা ৭ বাংলাদেশিকে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের জন্য স্থানান্তর করা হয়েছে।

আর হজ ক্যাম্পে থাকা একজনের ঠাণ্ডাজনিত উপসর্গ দেখা দেয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীন থেকে আসা বাকি ৩১১ জনের মধ্যে সিএমএইচে রয়েছেন ৩ পরিবারের ৮ জন এবং হজ্জ ক্যাম্পে রয়েছেন ৩০৩ জন।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানিয়েছে, এ পর্যন্ত ৩৪ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনা পাওয়া যায়নি।

এছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে (বড়পুকুরিয়া, পায়রা বিদ্যুৎ এবং পদ্মা ব্রিজে কর্মরত ২০ জন চীনা নাগরিক নিজ নিজ কর্ম এলাকায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সারাদেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার সকালে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগে থেকে প্রস্তুত রাখা ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়। বাকিদের হজ্জ ক্যাম্পের তৃতীয় তলায় ৫, ৬, ৭ ও ৮ নম্বর ডরমেটরিতে রাখা হয়।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

Reneta

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ বলেন, ৩৬১ জন দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত ৩১৬ জন আসতে প্রস্ততি নেয়। তবে চীনে এয়ারপোর্ট থার্মাল স্ক্যানারে ৪ জনের শরীরে জ্বর শনাক্ত হলে শেষ পর্যন্ত ৩১২ জন বিশেষ ফ্লাইটে দেশে ফেরে।

আইইডিসিআর জানিয়েছে, এখনো পর্যন্ত করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে পাওয়া যায়নি। তবে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে করোনা মোকাবেলায় এ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হলে দ্রুত তাকে আলাদা করে করে সংক্রমণ প্রতিরোধের স্ট্র্যাটেজি নিয়েছে সরকার। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবাংলাদেশে করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের ভোট দেয়ার অনাগ্রহের দায়ভার কার

পরবর্তী

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে এসএসসি পরীক্ষা শুরু

পরবর্তী
এসএসসি

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে এসএসসি পরীক্ষা শুরু

অনাগত শিশুর পরিচয় নির্ধারণ নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT