চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ব্রিটেনে জরুরি সেবায় ফিরতে রাজি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

ব্রিটেনে করোনাভাইরাস ভয়াবহ আঘাত হানছে। দিন দিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে আক্রান্তের হারও। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তার চিকিৎসক এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশের এমন দুর্দিনে প্রয়োজন পড়েছে অসংখ্য চিকিৎসক, মানুষের নিরাপত্তায় প্রয়োজন পুলিশ কর্মকর্তা।

বিবিসি জানায়, কঠিন এই সময়ে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অবসরে যাওয়া কর্মকর্তাদের নতুন করে ফেরার আহ্বান জানানো হয়েছে। অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তারাও জানিয়েছেন, সংকট মোকাবেলায় নতুন করে  ফিরে এসে সহায়তা করতে প্রস্তুত।

প্রাক্তন একজন পুলিশ কর্মকর্তা কুল মহায়ে বলেন: দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক কর্মকর্তা চ্যালেঞ্জ নিতে ঝাঁপিয়ে পড়বেন।

২০১৫ সালে অবসর নেওয়া ৫৩ বছর বয়স্ক এই কর্মকর্তা বলেন: দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা করা দরকার। আমি মনে করি, অবসরপ্রাপ্ত অধিকাংশ কর্মকর্তা এই দু:সময়ে ফিরবেন এবং মহান পেশাকে গ্রহণ করে দেশের জন্য কাজ করবেন। তারা নিজেদের দক্ষতা দিয়ে দুর্দিনে অবদান রাখতে পারবেন।

স্থানীয় প্রয়োজনের ওপর নির্ভর করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফিরে আসার ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন ন্যাশনাল পুলিশ চীফস কাউন্সিলর (এনপিসি)।

Reneta

ব্রিটেনের আরেকজন পুলিশ কর্মকর্তা মাইক প্যানেট বলেন: অবসরপ্রাপ্ত কর্তারা দেশের প্রতি অনেক বেশি অনুগত ছিলেন। মানুষের জন্য কাজ করতে তারা বদ্ধপরিকর।

এনপিসির চেয়ারম্যান মার্টিন হুিইট বলছেন: কোভিড-১৯ এর ক্রমবর্ধমান সংক্রমণে এই মুহূর্তে এ ধরনের পদক্ষেপ ভালো কাজ দেবে দেশের জন্য।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ইংল্যান্ড এবং ওয়েলস ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সালের মধ্যে ২২,৪৬৬ জন পুলিশ কর্মকর্তা অবসর গ্রহণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসব্রিটেন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT