চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভয়ে উড়োজাহাজে পলিথিন মুড়িয়ে নিলেন দুই চীনা যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় যখন পুরো বিশ্ব দিকবিদিক শূন্য, কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না ‘২০১৯-এনসিওভি’র; ঠিক তখন প্রাণঘাতী ভাইরাসটি থেকে নিজেকে রক্ষা এবং সহযাত্রীদের সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় এসেছেন চীনের দুই নাগরিক। ফ্লাইটে বসে নিজেদের মুড়িয়ে নিয়েছিলেন পলিথিন ফুয়েলে। 

শুরুটা চীনের হুবেই প্রদেশের উহান শহরে, এরপর ছড়িয়ে পুরো চীনে; সর্বোশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) রিপোর্টে বলা হচ্ছে,‘চীন ছাড়াও বিশ্বের ২৭টি দেশে অস্তিত্ব জানান দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস’। এ বাস্তবতাকে সামনে রেখে করোনা আতঙ্ক এবং তা রোধে নিত্যনতুন শিরোনাম ওঠে আসছে আন্তর্জতিক গণমাধ্যমগুলোতো।

ছবি: টুইটার থেকে সংগৃহীত

যদিও গবেষকরা বলছেন, করোনার পূর্ণ প্রতিষেধক তৈরিতে লেগে যেতে পারে আরও কয়েক মাস।

এমন যখন বাস্তবতা, তখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রসিদ্ধ পর্যটনস্থান ‘হ্যামিল্টন আইসল্যান্ড’র উদ্দেশ্যে রাজধানী সিডনি ছেড়েছিলো দেশটির অভ্যন্তরীণ রুটের একটি উড়োজাহাজ। ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন দু’জন চীনা নাগরিক।

ওই দুই চীনা ভ্রমণকারী করোনা ইস্যুতে সচেতনতার অংশ হিসেবে নিজেরাই নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পলিথিন ফুয়েলে মুড়িয়ে নেন। ফ্লাইটে দুই ব্যক্তির এমন কাণ্ড মোবাইল ফোনে ধারণ করে রাখেন ফ্লাইটে থাকা এক নারী সহযাত্রী।

হ্যামিল্টন আইসল্যান্ডে অবতরণের পর ওই নারী চীনা দুই নাগরিকের এমন সচেতনতামূলক ‘কাণ্ড’র ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। মাত্র ১৫ সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তে ভার্চুয়াল দুনিয়ায় সাড়া ফেলে, ভাইরাল হয়।

Reneta

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ওই নারী যাত্রী ক্যাপশনে লেখেন,‘সম্প্রতি উড়োজাহাজে আমার পেছনে, যখন (তুমিও) করোনা ভাইরাসে চরমভাবে ভীত’।

[‘Currently behind me on the plane. When [you’re] super scared of coronavirus.’]

  • ভিডিওটি দেখতে ক্লিক করুন

চীনের বাইরে যে দেশগুলোতে করোনা ছড়িয়েছে, তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। দেশটিতে এখন পর্যন্ত ১৫ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় শনাক্ত হওয়া ১৫টি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, সবকটিতেই সরাসরি চীনের উহানের সঙ্গে যোগসূত্র রয়েছে।

এমন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ দু’সপ্তাহে যেসকল পর্যটকেরা চীনের ভূখণ্ডে প্রবেশ করেছেন, তাদের অস্ট্রেলিয়াতে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটি। দেশটির এমন কঠোর পদক্ষেপ চীনসহ বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হচ্ছে। অর্থ্যাৎ, শেষ ১৪ দিনে চীনে প্রবেশকরা কোন দেশের পর্যটকই অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরোনা ভাইরাসচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT