চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিরোধে ভারতে ‘জনতা কারফিউ’ শুরু, রাস্তায় পিন পতন নীরবতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা সংক্রমণ প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে রোববার সকাল ৭টা থেকেই দেশ জুড়ে জনতা কারফিউ শুরু হয়েছে।  মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান সমস্ত রাজ্যেই সকাল থেকে রাস্তাঘাট একেবারে পিন পতন নীরবতা।

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই প্রথম ৯ বছরে বেঙ্গালুরু জুড়ে মেট্রো সার্ভিস পুরোপুরি বন্ধ। জনশূন্য বারাণসী ঘাটও। মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাল সকাল থেকেই পুরোপুরি জনশূন্য। রাত ১০টা পর্যন্ত সমস্ত ইন্টারসিটি ট্রেনও বাতিল। এমনকি চেন্নাই বিমানবন্দরেও হাতেগোনা কিছু লোক দেখা গিয়েছে। বেঙ্গালুরুর ব্যস্ত ম্যাজিস্টিক বাস টার্মিনালেও কোনও যাত্রী নেই।

Banglabid

কোয়মবত্তুরের গাঁধীপূরম ফ্লাইওভার, মুম্বাইয়ের সিয়ন প্যানভেল হাইওয়ে, রাঁচি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সর্বত্রই একই চিত্র বলে জানা গেছে।

সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে নির্দেশ পৌঁছেছে, যাতে দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স বিকাল পাঁচটায় সাইরেন বা ঘণ্টা বাজিয়ে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে নিরন্তর কাজ করে চলা মানুষদের উদ্দেশে কৃতজ্ঞতা জানায়।

জরুরি সার্ভিসে প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সারা ভারত জুড়েই সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে পুরোদিন।

Reneta

দেশটির স্বাস্থ্য অধিদফতর বলছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৪ জন। গত শুক্রবার একদিনেই এখনও পর্যন্ত সর্বাধিক ৬৩টি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

আক্রান্তের মধ্যে কমপক্ষে ৫০ জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে ইতালি থেকে এদেশে আসা ২০ জন, ফিলিপাইনের ৩ জন, ব্রিটেনের ২ জন এবং কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১ জন করে নাগরিকের শরীরে মিলেছে ওই সংক্রমণের প্রমাণ।

দিল্লি, কর্নাটক, পাঞ্জাব এবং মহারাষ্ট্র মিলিয়ে মোট ৪ জন এই রোগের কারণে মারা গেছেন। ভারতে এখনও পর্যন্ত ২৩ জন এই রোগ থেকে সেরে উঠেছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির চাপ কমেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ

আগস্ট ১২, ২০২৬
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT