চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেনের ফোনালাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ন ২৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রবল বিপদে পড়া ভারতকে জরুরি সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফোনালাপে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

টুইট বার্তায় মোদি জানান, খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে এবং বাইডেন সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে বলা হয় বাইডেন মোদিকে বলেছেন, যুক্তরাষ্ট্র জরুরি মেডিকেল সহায়তা যেমন অক্সিজেন সম্পর্কিত সরবরাহ, ভ্যাকসিন তৈরির নানান উপাদান এবং চিকিৎসা সরবরাহ করবে।

বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা দ্রুততম সময়ে ভ্যাকসিন প্রদানের প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা করেছেন এবং ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে ফোনালাপে।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, করোনাভাইরাসের সাম্প্রতিক বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাবিত ভারতের জনগণের জন্য আমেরিকার অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ভারতকে অক্সিজেন সম্পর্কিত সরবরাহ, ভ্যাকসিন তৈরির উপাদান এবং চিকিৎসাসহ অনেকগুলি জরুরি সহায়তা সরবরাহ করছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রচণ্ড বিপদে ভারত। ভারতে মোট ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে প্রায় ২ লাখ মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবাইডেনমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT