চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ন্ত্রণ ও আইন মানতে প্রয়োজন কঠোর পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A
করোনা

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটলেও বাংলাদেশ ছিল সেই তালিকার বাইরে। এবার বাংলাদেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত একজন রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। মৃত্যুবরণ করা ওই রোগীর বয়স ৭০ বছরের বেশি ছিল। তিনি উচ্চ রক্তচাপ, কিডনি এবং ডায়াবেটিসের রোগে ভুগছিলেন, মৃত্যুর আগে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। বিষয়টি খুবই চিন্তার।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও জনগণের একাংশ অনেকটা বেখেয়ালি হয়ে কোনো সতর্কতা মানছে না বলে সংবাদ প্রকাশ হচ্ছিল। জনসমাগম এড়িয়ে চলতে যতই পরামর্শ-নির্দেশনা দেয়া হোক না কেন, কোনো কাজই যেন হচ্ছিল না। এরই মধ্যে এই মৃত্যুর খবর এলো।

কোভিড-১৯ নামধারী এই করোনা ভাইরাস খুবই ছোঁয়াচে বলে দ্রুত সংক্রমণ ঘটে। ইটালি ও ইরানের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম প্রথম তারা এই ভাইরাসকে খুব একটা পাত্তা না দেয়াতে এই রোগ খুব দ্রুত সেসব দেশে ছড়িয়ে যায় এবং অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাংলাদেশের বিভিন্ন স্থানে জনসমাগম হয়েছে গত কয়েকদিন এবং অনেকটা ‘ছুটি’র আমেজে অনেকে অনেক জায়গায় ঘুরতে বেড়িয়ে যাচ্ছেন। করোনা মুক্তির জন্য অর্ধলাখ মানুষের সমাবেশ-দোয়া মাহফিলও করতে দেখা গেছে, যেখানে সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে মসজিদে জামাতে নামাজ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।

একটি বিষয় লক্ষ্যণীয়, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন বেশ সফলতার সঙ্গে সে দেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু অন্যান্য উন্নত দেশে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। সেই হিসেবে আমাদের দেশ আরও ঝুঁকির মধ্যে, কারণ আমরা বিষয়টিকে হালকাভাবে নেয়া থেকে শুরু করে সাবধান হচ্ছি না। প্রয়োজনে আমাদের দেশে জরুরি আইন ও নিয়ম করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি বলে আমরা মনে করি।

এ বিষয়ে সংশ্লিষ্টরা যতো দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, ততই আমাদের জন্য উপকার হবে।

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা আতঙ্ককরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের ব্যয়বহুল শহরগুলোকে কাঁপিয়ে দিচ্ছে করোনা

পরবর্তী

স্থগিত হয়ে গেল এএফসি কাপও

পরবর্তী

স্থগিত হয়ে গেল এএফসি কাপও

‘সাংবাদিক কাজলকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত দিন’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT