চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিরাময়ে কার্যকর জাপানি ওষুধ ‘ফেভিপিরাভির’: চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

ইনফ্লুয়েঞ্জার জন্য ব্যবহৃত জাপানি ওষুধ ‘ফেভিপিরাভির’ করোনা ভাইরাস নিরাময়ে কার্যকর বলে জানিয়েছে চীনের মেডিক্যাল কর্তৃপক্ষ।

বুধবার জাপানি গণমাধ্যমের বরাতে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় উন্নত বিশ্ব যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনই এ ওষুধের কার্যকারিতার ঘোষণা দেয়া হলো।

এর আগে মঙ্গলবার চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং জিনমিন সাংবাদিকদের বলেন: জাপানের ফুজি ফিল্মের একটি সহায়ক সংস্থার উৎপাদিত ‘ফেভিপিরাভির’ ওষুধটি উহান এবং শেনজেনে ৩৪০ জন করোনা রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে উৎসাহজনক ফলাফল দিয়েছে।

তিনি বলেন: চিকিৎসার ক্ষেত্রে এ ওষুধ স্পষ্টভাবে কার্যকর ভূমিকা রাখে।

শেনজেনে ওষুধটি দেওয়া হয়েছিল এমন রোগীদের ভাইরাস পজিটিভ হওয়ার পরে চার দিনের মধ্যবর্তী সময়ে নেগেটিভ হয়েছিল।

Reneta

অন্যদিকে সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, শেনজেনে করোনায় আক্রান্ত রোগীদের এ ওষুধ দেয়ার চারদিনের মধ্যেবর্তী সময়ে তাদের করোনা নেগেটিভ হতে শুরু করে।

এছাড়াও ফেভিপিরাভির ব্যবহারকারী রোগীদের মধ্যে প্রায় ৯১% মানুষের  ফুসফুসের এক্স-রে অবস্থার উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

জাপানে তৈরি ওষুধ অ্যাভিগন বা ফেভিপিরাভির সচরাচর ব্যবহার হয় আরএনএ ভাইরাস সংক্রমণের চিকিৎসায়। তবে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করেন চীনের গবেষকরা।

এরপর তয়োমা কেমিক্যালের শেয়ার দর বেড়ে যায়। ওষুধটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তয়োমা কেমিক্যালের অর্থায়নে অ্যাভিগন নামক ওষুধটি ২০১৪ সালে উদ্ভাবন করা হয়। এরপর থেকে আরএনএ ভাইরাস সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।

তবে এ ব্যাপারে ফুজি ফিল্মের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তয়োমা কেমিক্যালও এখন পর্যন্ত মুখ খোলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসজাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT