চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দুস্থদের পাশে ঘাটাইল উপজেলা প্রশাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

বৈশ্বিক মহামারী করোনায় দেশে চলছে সরকারের সাধারণ ছুটি। এতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমন প্রেক্ষাপটে টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে বিনামূল্যে চাল-ডাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে পৌর বাজার, কুশারিয়া বাজার, সাগরদিঘি বাজার, গারো বাজার এলাকায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, আলু বিতরণ করা হয়।

ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় দিন-মজুর প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল বিতরণ করেন।

পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার ডিও’র পরিপ্রেক্ষিতে ঘাটাইল খাদ্য গুদাম ৫ টন জি.আর এর চাল প্রতি বস্তায় ১০ কেজি করে ৫০০ বস্তা চাল গরীর দুস্থদের মাঝে বিতরণ করে।

ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার বলেন, করোনার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ মুহূর্তে সারা দেশের মতো ঘাটাইল উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, আলু বিতরণ করা হয়েছে।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনার আশেপাশে কোন দরিদ্র জনগোষ্ঠী যারা অনাহারে আছে তাদের তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন। আপনার একটু সহায়তা ও তথ্য প্রদান, বাঁচাতে পারে একটি দরিদ্র ও প্রান্তিক পরিবারকে।

Reneta

ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ বলেন, দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যখনই আমাদের ওপর নির্দেশনা আসবে,সেটা আমরা পালন করব। বিষয়টি আমাদের খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ নিজে মনিটরিং করছেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসঘাটাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেবল কর্মস্থল ত্যাগেই কি বাড়েনি করোনা ঝুঁকি?

পরবর্তী

প্রিপেইড বিদ্যুৎ বিলের লম্বা লাইন, বিকল্প না থাকায় ব্যাহত হোম কোয়ারেন্টাইন

পরবর্তী
করোনা

প্রিপেইড বিদ্যুৎ বিলের লম্বা লাইন, বিকল্প না থাকায় ব্যাহত হোম কোয়ারেন্টাইন

করোনার চিকিৎসায় প্রস্তত হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT