চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দক্ষিণ এশিয়ার চিত্র আতংকের

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৬ অপরাহ্ন ২৮, মে ২০২১
সম্পাদকীয়
A A

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। তারা এই অঞ্চলে করোনা সংক্রমণে বড় অবদান রাখছে এবং পুরো অঞ্চল জুড়েই টিকার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার পর্যন্ত ভারতে প্রায় দুই কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে তিন লাখ ১৮ হাজার ৮৯৫ জন।

গত বছর মহামারি শুরুর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে এ মাসেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে, যা দেশটিতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশ। দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানে সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বে যথাক্রমে ১৮ শতাংশ ও ১০ শতাংশ। যদিও সংক্রমণ ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান নিয়ে সংশয় বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, সত্যিকারের সংকটের চিত্রটি আরও ভয়াবহ।

সরকারি হিসাব অনুযায়ী, গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যা কিছুটা কমায় আশা করা হচ্ছে ভারত দ্বিতীয় ঢেউয়ের আঘাত সামলে উঠতে পারছে। তবে এ নিয়েও সংশয় রয়েছে। অভিযোগ আছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে সরঞ্জামের ঘাটতি থাকায় নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে না। এ পর্যন্ত দেশটির ১৩০ কোটি নাগরিকের মাত্র তিন শতাংশকে পুরোপুরি টিকাদানের আওতায় আনা হয়েছে, যা সবচেয়ে সংক্রমণের শিকার ১০ দেশের মধ্যে সর্বনিম্ন। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মার্চ থেকে ভারত টিকা রপ্তানি বন্ধ রেখেছে। অথচ এর আগে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে উপযাচক হয়ে বিভিন্ন দেশে ছয় কোটি ৬০ লাখ ডোজ টিকা রপ্তানি এবং উপহার হিসেবে পাঠিয়েছে। এখন পরিস্থিতির কারণে ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় সংকটে পড়েছে প্রতিবেশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফ্রিকার অনেক দেশ।

ভারতের এই সংকটে প্রতিবেশি দেশ হিসেবে আমরাও সংকটে পড়েছি। বাংলাদেশেকে নতুন করে বিভিন্ন দেশ থেকে টিকা আনতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমরাও এখন ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনা মহামারি থেকে সম্পূর্ণ সুরক্ষা হয়তো শিগগিরই পাওয়া যাবে না। তবু আমাদের চেষ্টা করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনানেপালবাংলাদেশভারতভুটানমহামারিশ্রীলংকাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT