চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ঠেকাতে বান্দরবানের তিন উপজেলায় লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাতে এসব এলাকায় লকডাউনের ঘোষণা দেয় বান্দরবান জেলা প্রশাসন।

এদিন কক্সবাজারে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বান্দরবানের এই তিন উপজেলা লকডাউন করে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন জানান, কক্সবাজারের রামু ও চকরিয়ার সঙ্গে লামার সংযোগ সড়ক থাকায় সেখান দিয়ে বান্দরবানে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে লকডাউনের ঘোষণা দেয়া হয়।

বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে, লকডাউন চলাকালে খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়া ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। এ সময় বাইরে থেকেও কাউকে বান্দরবানে প্রবেশ করতে দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসতিন উপজেলাবান্দরবানলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT