চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: জীবিকার তাগিদে ঘরে থাকছে না শ্রমজীবীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের ভয় উপেক্ষা করে জীবিকার তাগিদে মাঠে নেমেছে শ্রমজীবীরা। দোকানগুলোতেও ভিড় কম নয়, একেবারেই অসচেতনভাবে জমায়েত হচ্ছে মানুষেরা।

শ্রমজীবীরা বলছেন: রিক্সা, ভ্যান, ইজিবাইক না চালালে খাবার পাবেন কোথায়? সাথে রয়েছে কিস্তির চিন্তাও। তাই মৃত্যুর ভয় উপেক্ষা করে খাবার সংগ্রহ করতে গণলাইনে দাঁড়াতেও দ্বিধা করছেন না এই নারীও পুরুষেরা। তিন চাকার যানবাহনগুলোতে তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের বলেছেন: করোনা প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে হবে, এর জন্য যা যা করণীয় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাই করা হবে। এরই মধ্যে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে ।

তিনি বলেন: তিন চাকার যানবাহনগুলোর চলাচল বন্ধ করতে মাঠে নেমেছে তারা। এছাড়াও সকারের নির্দেশ মেনে যেসব দরিদ্র মানুষ ঘরে থাকবে তাদের খাদ্যের অভাবে পড়তে হবে না, সরকার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করছে ।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ বলেছেন: করোনা আতঙ্কে হাসপাতালে থাকছে না রোগীরা। এরই মধ্যে হাসপাতালের বেশীরভাগ বেড খালি হয়ে গেছে।

অন্যদিকে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো, দ্বীন ইসলাম মোল্লা জঈন ও সাধারণ সম্পাদক আল-মামুন সরদার তার কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিদিন শত শত নারী–পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষদের মধ্যে মাস্ক, হ্যান্ড ওয়াস ও সাবান বিনামুল্যে বিতরণ করছেন। কেউ যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হন এ জন্য সচেতন করছেন মানুষদের।

Reneta

পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান বলেছেন: করোনাভাইরাসে কেউ যাতে আক্রান্ত না হন সে জন্যই মানুষকে কয়েকদিন ঘরে থাকতে বলা হয়েছে। জরুরি কোনো কাজ ছাড়া কেউ যাতে ঘর থেকে বাইরে না যান সেজন্য পুলিশ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসগোপালগঞ্জশ্রমজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT