চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: চীনে সংশোধিত তালিকায় বাড়লো মৃত ও আক্রান্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

চীনে করোনাভাইরাসে মৃত্যুর হার নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরিই বলেছে যে, মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করেছে বেইজিং।

এমন সন্দেহের মাঝেই শুক্রবার সংশোধিত মৃত্যু সংখ্যা প্রকাশ করা হয়েছে উহানে। সংশোধিত তালিকায় নতুন করে মৃতের সংখ্যা যুক্ত হয়েছে ১ হাজার ২৯০ জন। ফলে উহানে মোট মৃত্যু ৩ হাজার ৮৬৯ জনে দাঁড়ালো।

সিনহুয়া এই তথ্য নিশ্চিত করে বলছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে।

আক্রান্তের সংখ্যাও সংশোধন করা হয়েছে। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন।

সংশোধিত তালিকা প্রকাশ করায় চীনে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। মোট আক্রান্ত ৮২ হাজার ৬৯২।

সংশোধিত তালিকা প্রসঙ্গে উহান কর্তৃপক্ষ বলছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন। সেসময় তাদের অনেকেরই করোনার টেস্ট করা হয়নি এবং মহামরির তীব্রতায় মেডিক্যাল কর্মীরা ব্যস্ততার সঠিক সময়ে তথ্য জমা দিতে পারেননি।

Reneta

চীনে করোনাভাইরাস শুরু হলেও বিশ্বে সর্বাধিক করোনায় আক্রান্ত দেশ এখন যুক্তরাষ্ট্র। এরপরই আছে ইটালি, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্য, জার্মানি।

জন হপকিন্স ইউনিভার্সিটি বলছে, করোনায় আক্রান্তদের ৮০ শতাংশই আমেরিকা-ইউরোপে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উহানকরোনাভাইরাসচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT