চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কক্সবাজারের পর্যটনশিল্প

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের সৈকত ও পর্যটকদের ভিড়, করোনা পরবর্তী পর্যটন পুনরুদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারি কাটিয়ে ওঠে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পে। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো উন্মুক্ত করে দেয়ায় পর্যটকের আগমন বেড়েই চলছে। বাড়ছে রাজস্ব আয়।

এরমধ্যেই শুরু হয়েছে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত। থার্টি ফাস্ট নাইট উদযাপনের প্রস্তুতি শুরু করে ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীদের নানা উদ্যোগ শুরু হয়েছে। পর্যটন শিল্পের বিকাশে আরো সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ।

কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, রামুর বৌদ্ধবিহার, বোটানিক্যাল গার্ডেন, মাথিনের কূপ, হিমছড়ী, আদিনাথ মন্দির, পাটুয়ারটেক, দরিয়ানগর, ইনানী পাথরের সৈকত, জালিয়ার দ্বীপ সহ সবগুলো পর্যটন স্পট এখন পর্যটকে মুখরিত। প্রতিদিন আসছে দেশি-বিদেশি পর্যটকরা। সাড়ে চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে কোন কক্ষ খালি থাকছে না। সপ্তাহের মাঝামাঝি সময়ে এসব হোটেল-মোটেল গেস্ট হাউজের ৭০ শতাংশ রুম বুকিং তাকে বলে জানিয়েছেন হোটেল-মোটেল মালিকরা।

Banglabid

কিছু কিছু পর্যটন স্পটে অবকাঠামোগত উন্নয়ন করে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে পর্যটকদের জন্য।

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কথা হয় সিলেটের বালাগঞ্জ থেকে আসা পাঁচ বন্ধু, বাবু, আরমান, শাহরিয়ার, জুলহাস ও আনাফের সাথে। তারা বলেন, দুই বছর পর পাঁচ বন্ধু মিলে কক্সবাজার এসেছেন। করণা মহামারীর জন্য এতদিন তারা আসার চেষ্টা থাকলেই ও লকডাউন সহ নানা কারণে আসতে পারেনি। এবার এসে তোরা খুব ভালো সময় পার করছেন বলে জানান।

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা নওশীন বলেন, পরিবার নিয়ে কক্সবাজার এসে খুব ভালো লাগছে। তবে আগের চেয়ে খাবারের দাম বেড়ে গেছে বলে মনে হচ্ছে তার।

Reneta

বিষয়টি নিয়ে জানতে চাইলে রেস্তোরাঁ মালিক সমিতির সহসভাপতি কাসেম আলী বলেন, কক্সবাজার শহরে ও আশপাশে তিন শতাধিক ছোট-বড় খাবারের দোকান রয়েছে। করোনার ক্ষতি পুষিয়ে আমাদের রেস্তোরাঁগুলো এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে কিছু কিছু হোটেলে খাবারের মূল্য বাড়ানো হয়েছে।

পর্যটকদের আসার আগমন অব্যাহত থাকলে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে জানিয়ে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি, ওশান প্যারাডাইস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আব্দুল করিম বলেন, করোনা মহামারির সময় সরকার আমাদের জন্য প্রণোদনা ঘোষণা করলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে আমরা কোন প্রণোদনা পাইনি। করোনার কারণে ঠিকমতো ব্যাংকের কিস্তি দিতে পারেনি। এখন কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।

পর্যটন বিষয়ক বিশ্লেষক ইকরাম চৌধুরী টিপু বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের সুযোগ-সুবিধা আরো বাড়াতে হবে। বর্তমানে যে পর্যটন স্পটগুলো রয়েছে তাতে সন্ধ্যার পর তেমন কোন আকর্ষণ থাকেনা। তাই সন্ধ্যার পর পর্যটকদের যাতে ধরে রাখা যায় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, করোনার সময়ে অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছিল। সরকারি প্রণোদনার কথা থাকলেও নানা কারণে তা পায়নি ব্যবসায়ীরা। এখন পর্যটক আশায় ব্যবসায়ীরা কিছু ক্ষতি পুষিয়ে নিতে পারছে। তবে পর্যটকদের জন্য কক্সবাজারে আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে।

চলতি অর্থ বছরে সালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ শত ৬ কোটি টাকা। এর মধ্যে ইতিপূর্বে অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে ৭৭ কোটি ৫৯ লাখ টাকা। এছাড়া গেল বছর করোনাকালীন সময়ে আদায় হয়েছে ২ শত ৯৯ কোটি ৬১ লাখ টাকা। বছরের শুধু মাত্র পর্যটন খাত থেকে ১ শ কোটি টাকার রাজাস্ব আদায় হয়ে থাকে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ছৈয়দুল আলম বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ব্যবসায়ীদের অনেক সহযোগিতা করে যাচ্ছে। এসি হোটেল যেখানে ১৫% ছিল সেখান থেকে তাদের ভ্যাট ১০% করা হয়েছে। ননএসি যেখানে সাড়ে ৭ শতাংশ ছিল সেখানে ৫ শতাংশ করা হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে পুলিশ। জেলার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সবগুলো পর্যটন স্পটে পুলিশ পুলিশের সদস্যরা রাতদিন দায়িত্ব পালন করে যাচ্ছে। নিরাপত্তার পাশাপাশি নানাভাবে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, বেশকিছু পর্যটন স্পটে অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। পর্যটকদের সুবিধার্থে নানা প্রকার সুযোগ-সুবিধা তৈরি হচ্ছে। কক্সবাজারে আগত পর্যটকদের নানাপ্রকার সুযোগ-সুবিধা দিতে আলাদা পর্যটন সেল থেকে সবকিছু মনিটরিং করা হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমিক্রন শনাক্তে নতুন টেস্ট কিট নিয়ে এলো রোচে

পরবর্তী

ভৌগলিকভাবে ওমিক্রন অনেক বেশি ছড়িয়ে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৌগলিকভাবে ওমিক্রন অনেক বেশি ছড়িয়ে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নীলফামারীতে র‍্যাবের সদস্যরা বাড়ি ঘিরে রেখেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT