চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা উপেক্ষা করে শুরু হচ্ছে দেব-মিতুর ‘কমান্ডো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ০৯, মার্চ ২০২০
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের প্রথম বাংলাদেশী ছবি ‘কমান্ডো’ হওয়া না হওয়া নিয়ে ছিল যথেষ্ঠ সংশয়! সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে করে দেখা দেয় আরও অনিশ্চয়তা! তবে শেষ পর্যন্ত ছবিটি হচ্ছে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, সব সংশয় এবং করোনাভাইরাস আতঙ্ক উপেক্ষা করেই ‘কমান্ডো’র শুটিং শুরু হচ্ছে।

প্রযোজক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, কলকাতা থেকেই ‘কমান্ডো’র শুটিং শুরু হচ্ছে। সেখানে করোনাভাইরাস নিয়ে তেমন আতঙ্ক নেই। মঙ্গলবার শুটিং শুরুর কথা ছিল, কিন্তু দোলযাত্রার কারণে একদিন পিছিয়েছে। ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে কমান্ডো’র শুটিং হবে। প্রথম লটের শুটিংয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। শুটিংয়ে যোগ দিতে তিনিও বাংলাদেশ থেকে গেছেন কলকাতায়।

মিতু চ্যানেল আই অনলাইনকে বলেন, শুটিং শুরুর আগে লুক টেস্ট, লুক সেট, কস্টিউমের পাশাপাশি গ্রুমিংয়ের কাজে ৩ মার্চ কলকাতা এসেছি। ১১ মার্চ থেকেই শুটিং শুরু হচ্ছে। সেভাবেই আমি প্রস্তুতি নিয়েছি। ভারতে করোনা ধরা পড়লেও কলকাতাতে পাওয়া যায়নি। কলকাতাতে করোনা নিয়ে কোনো আতঙ্ক বা হইচই দেখলাম না। আশা করছি, আমাদের শুটিংয়েও কোনো প্রভাব পড়বে না।

প্রযোজক সেলিম খান বলেন, কলকাতার পর ২২ মার্চ থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বান্দরবন সবমিলিয়ে ১০ দিনের শুটিং হবে বাংলাদেশে। এই দ্বিতীয় লট শেষ করে মাসখানেক বিরতি থাকবে শুটিংয়ে। কারণ পরবর্তী অংশের কাজ হবে থাইল্যান্ড ও ফ্রান্সে। আর ওই দু-দেশেই করোনা ছড়িয়েছে। পরিস্থিতি শান্ত হলে তারপর থাইল্যান্ড ও ফ্রান্সে বাকি অংশের শুটিং করবো।

Reneta

মেন্টাল, বসগিরি, শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহমেদ রনীর সপ্তম ছবি হতে যাচ্ছে ‘কমান্ডো’। তিনি বলেন, নতুন ছবির জন্য আরও বেশি মনোযোগী। ১১ মার্চ কলকাতা থেকেই শুটিং শুরু হচ্ছে কমান্ডো’র এবং ওইদিনই ফার্স্টলুক প্রকাশ হবে। চেষ্টা করছি, ফার্স্টলুকে চমকে দেওয়ার মতো কিছু করতে।

দেব-মিতুর ‘কমান্ডো’ ছবি ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে। ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: কমান্ডোকরোনাজাহারা মিতুদেবফলজুর রহমান বাবুমাজনুন মিজানলিড বিনোদনশাপলা মিডিয়াশিবা শানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT