চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ইউনিটে অগ্নিনির্বাপণের যথেষ্ট ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ পূর্বাহ্ণ ২৮, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানে অভিজাত ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতকৃত আলাদা ইউনিটে অগ্নিনির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালে তাবু দিয়ে নির্মিত অস্থায়ী করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে চিকিৎসাধীন ৫ জন করোনা রোগী মারা গেছেন। এদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের ধারণা, অস্থায়ীভাবে নির্মিত ওই ইউনিটের এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরও তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়ার বিষয়টি জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, ইউনাইটেড হাসপাতালের মূল ভবনে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তবে করোনা রোগীর জন্য প্রস্তুতকৃত ওই ইউনিটে যথেষ্ট অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিলোনা। এর ফলে স্বল্প সময়ের এ আগুনে চিকিৎসাধীন ৫ জন প্রাণ হারিয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার পর সেখানে চিকিৎসাধীন পাঁচজন বের হতে পারেননি। আগুনের ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। যেহেতু তারা সবাই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন, তাদের স্বাভাবিকভাবেই শ্বাস কষ্ট থাকার কথা। এ কারণেই আগুনের ধোঁয়ায় তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।

ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক নিয়াজ আহমেদ বলেন: আগুনের সূত্রপাতের বিষয়ে সরাসরি বলা যাবে না। বিষয়টি অনুসন্ধান করে দেখতে হবে।

Reneta

পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কী না জানতে চাইলে তিনি বলেন: মূল ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে। তবে যেখানে আগুন লেগেছে সেটি মূল ভবনের বাইরের অংশ এবং অস্থায়ী। সেখানে অগ্নিনির্বাপন ব্যবস্থা অপ্রতুল ছিল।

ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন: ইউনিটটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ওইভাবে ছিল না। কিন্তু ইউনিটের কাছেই ফায়ার হাইড্রেন্ট ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বোধয় ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করতে পারেনি।

মৃত্যুবরণকারীদের বিষয়ে তিনি বলেন: আমরা ৫ জনের মরদেহ উদ্ধার করেছি। যারা মারা গিয়েছে তারা করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ঘটনায় আর কোনো হতাহত বা আহত নেই। অন্যান্য ইউনিটের যেসব রোগীরা রয়েছে তাদের কোনো সমস্যা হয়নি, তারা অক্ষত আছেন।

তিনি আরও বলেন: ৯টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ১০টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট মূল ভবনের পেছন দিকের অংশে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ফায়ার হাইড্রেন্ট ছিল, তবে আমরা নিজেদের সরঞ্জাম দিয়েই আগুন নিয়ন্ত্রণ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড হাসপাতালে আগুনকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT